ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে
নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার প্রতিশ্রুতি থাকলেও, সরকারের ক্ষমতার
ছয় মাস পূর্তিতে বাজারের চিত্র সম্পূর্ণ উল্টো। গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়া নতুন
সরকারের ছয় মাসের মাথায় চাল, ডাল, ভোজ্য তেল, ডিমসহ প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম
নির্বাচনী সময়ের তুলনায় আরও ঊর্ধ্বমুখী। এতে ভোগান্তির মুখে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত
সাধারণ মানুষ। সরকারের রাজস্ব শুল্ক ছাড়ের সুবিধা খুচরাপর্যায়ে না পৌঁছানো এবং মধ্যস্বত্বভোগীদের
দৌরাত্ম্যের পাশাপাশি সাম্প...