Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

১ দফা বাড়িয়ে ১১ দলীয় ঐক্যের লং মার্চ এবার যাবে রংপুরে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৬
১ দফা বাড়িয়ে ১১ দলীয় ঐক্যের লং মার্চ এবার যাবে রংপুরে

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাড়িতে আজ রবিবার ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভায় জোটের নেতারা। ছবি: আগামীর সময়

ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করেছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। এবার রংপুর অভিমুখে লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীদলীয় এই জোট। তবে দাবি বেড়েছে, এবার ৭ দফা দাবিতে এই কর্মসূচি পালন করবে তারা।

আজ রবিবার ঢাকার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাড়িতে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভায় আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লং মার্চের সিদ্ধান্ত হয়।

ঐক্যের সমন্বয়ক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, ১৯ সেপ্টেম্বর সকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হবে লং মার্চ। রংপুর জিলা স্কুলে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই কর্মসূচি।

পথে পাঁচ জেলায় পথসভা হবে। স্থানগুলো হলো- গাজীপুরের ভোগড়া, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জ চৌরাস্তা, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ী।

গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে লং মার্চ করেছিল ১১-দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে পালিত হয় সেই কর্মসূচি।

দাবি একটি বেড়ে যাওয়া নিয়ে হামিদুর রহমান বলেন, ‘দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবি যুক্ত হয়ে তা সাত দফায় পরিণত হয়েছে।

গাড়িবহর নিয়ে বিরোধী দলের এই লং মার্চ নিয়ে ক্ষমতাসীন বিএনপি নেতারা সমালোচনা করে আসছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও সংসদে দাঁড়িয়ে সমালোচনা করে বলেছিলেন, লং মার্চ করে গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান হবে না। সংকট নিরসনে সরকারকে সহযোগিতা করতে হবে বিরোধী দলকে।

জামায়াত নেতা হামিদুর রহমান অভিযোগ করে বলছেন, জ্বালানি ও গ্যাস সংকট, সারের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলের দেওয়া প্রস্তাব সরকার যথাযথভাবে আমলে নিচ্ছে না।

এদিকে লং মার্চ কর্মসূচি সফল করতে আজ ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে বারিধারার কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিভাগভিত্তিক পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন হয় সেই সভায়।

সভায় সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ৭ দফা দাবি দ্রুত মেনে নেওয়া সরকারের জন্যই কল্যাণকর। নইলে জনগণকে সংগঠিত করে দাবিগুলো বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।

জামায়াতে ইসলামী১১ দলীয় ঐক্যলং মার্চ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল