যেসব দাবিতে লং মার্চ হচ্ছে তা জামায়াতের কোনো দাবি নয়, এটি জনগণের দাবি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।তিনি বললেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন হলে দেশের আইনশৃঙ্খলা ভালো হবে, দলীয়করণ বন্ধ হবে, সুশাসন নিশ্চিত হবে। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা যে লক্ষ্যে আত্মত্যাগ করেছিল তা বাস্তবায়ন হবে জুলাই সনদের মাধ্যমে।’মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লং মার্চের সমাপনী সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদ...