Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনো ছাড় নয়: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪
শেয়ার করুন:
জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনো ছাড় নয়: জামায়াত আমির

সংগৃহীত ছবি

নানা নাটকীয়তা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার পর এবার জুলাই সনদ বাস্তবায়নে কড়া বার্তা দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বললেন, এ সনদ বাস্তবায়ন না করলে দেয়া হবে না কোনো ছাড়।


রাজধানীর মিরপুরে সকালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। 


ডা. শফিকুর বলেন, ‛গতকাল আমরা দুটো শপথ নিয়েছি। দেশের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের শপথ... জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না... আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।’


বিএনপির সংস্কার পরিষদের শপথ না নেয়া জুলাইকে অপমানের শামিল বলেও মন্তব্য করেন তিনি। 


পরিচ্ছন্নতা কর্মসূচির বিষয়ে জামায়াতের আমির বলেন, ‛আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। এ কাজ আমি শুরু করলাম। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে এসে রাস্তা ঝাড়ু দিব। আর ঢাকার বাইরে যেখানে যাব সেখানেই সহকর্মীদের নিয়ে একই কাজ করব।’



সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও মঙ্গলবার সকালে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি নির্বাচনে বিজয়ী দল বিএনপির নেতারা। সংবিধানে এই পরিষদের শপথ নেয়ার বিধান নেই উল্লেখ করে এ সিদ্ধান্ত জানায় দলটি। 


এর পরপরই জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি এই শপথ না নিলে কোনো শপথই নেবে না বিরোধী জোটের নির্বাচিতরা। একই হুঁশিয়ারি দেয় জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত এমপিরা। এরপর দুপুরে রাজধানীতে বিক্ষোভের ডাকও দেয় জামায়াতে ইসলাম।


তবে সংসদ ভবনে মিটিং শেষ করে কিছুক্ষণ পরই জামায়াত তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে। বিরোধী দলীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেন দলটির নেতারা। স্থগিত করা হয় বিক্ষোভ কর্মসূচিও।


তখনও শপথ না নেয়ার সিদ্ধান্তে অনড় এনসিপির নির্বাচিত ছয় নেতা। শেষ পর্যন্ত দুপুরে সিদ্ধান্ত পাল্টে দুই শপথই নেন তারা। তবে শপথ শেষে ঘোষণা দিয়ে মন্ত্রিসভার শপথ অনুুষ্ঠান বর্জন করে দলটি।


জামায়াতজুলাই সনদডা. শফিকুর রহমানসংবিধান সংস্কার পরিষদবিরোধী দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা