Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

আগেই শরিকদের সঙ্গে আলোচনা করতে পারত বিএনপি : বামপন্থী জোট

রিয়াজ হোসেন
রিয়াজ হোসেন
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯
শেয়ার করুন:
আগেই শরিকদের সঙ্গে আলোচনা করতে পারত বিএনপি : বামপন্থী জোট

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যর লক্ষ্যে দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছে সরকার। আগামী সপ্তাহের শুরুতেই বাম দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় বসার কথা। সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে টেলিফোনে যোগাযোগ চলছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি বাম দলগুলো।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম বামজোট গণতন্ত্র মঞ্চের দলগুলোর সঙ্গে ২৮ নভেম্বর থেকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বসতে চায় সরকার। বামপন্থীদের আরেক জোট বাম গণতান্ত্রিক জোটের সঙ্গেও আলোচনার কথা শোনা যাচ্ছে। পর্যায়ক্রমে এই জোটভুক্ত দলগুলোর সঙ্গেও আলোচনার সম্ভাবনা রয়েছে। গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল আগামীর সময়কে বলেছেন, ‘বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি সরকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। তবে আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। যদি তারা আলোচনা করতে চায় অবশ্যই আমরা বসব।’

গণতন্ত্র মঞ্চের আরেক শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানিয়েছেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে আলাপ-আলোচনা হচ্ছে। আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে তখন এ বিষয়ে কথা বলবেন।

সংলাপের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখলেও বিএনপি আরও আগেই ফ্যাসিবাদবিরোধী শরিকদের সঙ্গে আলোচনা করতে পারত বলে মনে করেন সাইফুল হক। তার ভাষ্য, রাজনৈতিক দলগুলো সাধারণত চাপের মুখে পড়লেই অন্যদের সঙ্গে আলোচনায় বসতে চায়। বর্তমান পরিস্থিতিতে সরকার বা সরকারি দল হয়তো মনে করছে তারা চাপে পড়েছে। সংকট একা মোকাবিলা করা সম্ভব নয়। এ কারণেই সংলাপের প্রয়োজন দেখা দিয়েছে।

সাইফুল হকের ভাষ্য, বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে কার্যকর রাজনৈতিক সমন্বয় করেনি। ২০ জুলাই যমুনায় এক দফা নিয়ে বসা ছাড়া তেমন কোনো রাজনৈতিক উদ্যোগ দেখা যায়নি। বিএনপি হয়তো মনে করেছে একাই যথেষ্ট। অনেক পরে এসে আলোচনার প্রয়োজন উপলব্ধি করায় দলটি রাজনৈতিকভাবে কিছুটা পিছিয়ে পড়েছে। নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ‘এখনো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। চিঠিপত্র দেবে হয়তো। সংস্কার কিংবা গণভোটের বিষয়টি যথাযথভাবে এগোলে আজকের সংকট তৈরি হতো না।’ তিনি বলেছেন, ‘আলোচনায় ডাকলে অবশ্যই যাব। তবে সেখানে কিছু বিষয় আছে। শুধু আওয়ামী লীগের ফিরে আসা বা না আসার প্রশ্নে আলোচনা হলে সেটি অর্থবহ হবে না। আমরা আলোচনায় গেলে সেই কথাটা তুলে ধরব। এর সঙ্গে জুলাইয়ের চেতনা, আকাঙ্ক্ষা, অভিপ্রায় এবং জনগণের প্রত্যাশা পূরণের বিষয়টি থাকতে হবে। সংস্কার, জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করা হলে জাতীয় ঐক্য সমুন্নত থাকবে; তা না হলে জাতীয় ঐক্যের সম্ভাবনা খুব কম।’

এদিকে বামপন্থীদের বড় অ্যালায়েন্স বাম গণতান্ত্রিক জোটকেও সংলাপে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা গেছে। জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বললেন, ‘আমাদের এ বিষয়ে জানা নেই। যদি আমন্ত্রণ জানানো হয়, আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেব।’

বামপন্থী জোটবাম গণতান্ত্রিক জোটফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’