Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ভোলায় সারজিস

গণভোটের রায় না মানলে টিকতে পারবে না বিএনপি

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩
গণভোটের রায় না মানলে টিকতে পারবে না বিএনপি

সংগৃহীত ছবি

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপির পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বলছিলেন, ‘বিএনপি তাদের পুরনো চরিত্র, অভ্যাস ও মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারলে ধীরে ধীরে বাংলাদেশে দলটির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এগুলো যদি করতে থাকে এবং গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে, তাহলে আগামী পাঁচ বছর এ দলটির ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।’

গতকাল বুধবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির ভোলা জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলছিলেন তিনি।

সারজিস আলমের ভাষ্য, বিএনপির গত ছয় মাসের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। দলটি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। ক্ষমতার অপব্যবহার, প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ ও স্বজনপ্রীতির মতো পুরনো রাজনৈতিক চর্চা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলছিলেন, ‘প্রশাসনে দেখবেন ডিসি, এসপি, ইউএনও— সবগুলো বিএনপি নেতাও অফিসে থেকে নিজেদের মতো করে চালাতে চায়। এসব থেকে যদি বের হতে না পারে, তাহলে বাংলাদেশে আমরা যে সংস্কার চাই, তা সম্ভব নয়।’

সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে সারজিস বললেন, ‘এমনকি মৌখিক পরীক্ষায় ৪০০ শতাংশ নম্বর বাড়িয়েছে। যাতে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় টিকলে বিএনপির কোটায় তাকে চাকরি দেওয়া যায়।’

বিএনপির কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করলেও দলটিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না বলে জানান সারজিস। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী। এ দলটির এ দেশে পতন হয়েছে এবং ভারতে গিয়ে দাফন হয়েছে। এই অধ্যায় শেষ। কিন্তু বিএনপিকে নিয়ে আলোচনা ও সমালোচনা থাকবে। বিএনপি চাঁদাবাজি, জমি দখল, থানা দখল ও মানুষের ওপর জুলুম করলে সেটাও আমরা বলব। তবে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করব না।’

বিএনপিকে পুরনো রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বললেন, বিএনপি যে কাজগুলো করছে, সেগুলো পুরনো কায়দার রাজনীতি। এসব থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে রাজপথে এনসিপির কর্মসূচি আরও শক্তিশালী হবে।

এর আগে বুধবার সকালে বরিশাল থেকে ভোলায় আসেন সারজিস আলম। পরে স্থানীয় এনসিপি নেতাদের সঙ্গে সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

গণভোটবিএনপিএনসিপিসারজিসঅপ্রাসঙ্গিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    advertiseadvertise