গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপির পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বলছিলেন, ‘বিএনপি তাদের পুরনো চরিত্র, অভ্যাস ও মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারলে ধীরে ধীরে বাংলাদেশে দলটির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এগুলো যদি করতে থাকে এবং গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে, তাহলে আগামী পাঁচ বছর এ দলটির ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।’
গতকাল বুধবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির ভোলা জেলা শাখার সাংগঠন...