Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত নয়: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২১:০৮
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত নয়: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

প্রতীকী ছবি

প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। আজ বৃহস্পতিবার বাজেট প্রতিক্রিয়ায় দলটি এই মন্তব্য করে। দলটি উল্লেখ করে, বাজেটে ঘাটতি পূরণ করা হবে দেশি-বিদেশি ঋণের ওপর নির্ভর করে, যা ভবিষ্যতে অর্থনীতির ওপর চাপ তৈরি করবে।

যৌথ বিবৃতিতে দলটির নেতাদের ভাষ্য, জাতীয় সংসদে উত্থাপিত নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবিত বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ জনকল্যাণমুখী খাতগুলো আবারও অবহেলিত হয়েছে বলে তারা অভিযোগ করেন।

নেতারা উল্লেখ করেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কালো টাকা সাদা করার পুরনো প্রক্রিয়া এবারও বহাল রাখা হয়েছে। এ ছাড়া রাজস্ব আয়ের উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও তারা প্রশ্ন তোলেন। তাদের মতে, চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়াও উদ্বেগের বিষয়।

বিবৃতিতে বলা হয়, ‘ধনিক শ্রেণির স্বার্থে প্রত্যক্ষ কর কমানো হলেও সাধারণ মানুষের ওপর পরোক্ষ করের চাপ কমানো হয়নি।’

নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে উল্লেখ করেন, ধনিক শ্রেণি, কালো টাকার মালিক ও আমলাতন্ত্রকে সুবিধা দেওয়ার নীতি থেকে বেরিয়ে এসে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনকল্যাণমুখী জাতীয় বাজেট প্রণয়ন করা হোক।

বিবৃতিদাতারা হলেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ(মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মাহবুব) সাধরণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টবাজেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!