Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ঢাবিতে ছাত্র ইউনিয়ন নেতা ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৪:২৮
শেয়ার করুন:
ঢাবিতে ছাত্র ইউনিয়ন নেতা ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিজ্ঞান শাখা সংসদের আহ্বায়ক অনিন্দ্য বিশ্বাস এবং ঢাকা পেপার্সের হেড অব প্রোডাকশন মোরসালিনা অনিকার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ নভেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মৃধা রাইয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা কালীমন্দির গেটে ছাত্রদল নামধারী ১২-১৩ জন সদস্য অনিন্দ্য বিশ্বাস ও মোরসালিনা অনিকার ওপর হামলা চালান। হামলাকারীদের মধ্যে মুজিব হল ছাত্রদলের কর্মী গোলাম মুকতাদির ইরাম এবং তার বন্ধু পরিচয় দেওয়া ছাত্রদলের সদস্যরাও ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

ছাত্র ইউনিয়নের দাবি, সাম্প্রতিক সময়ে ছাত্রদল ক্যাম্পাসে ছিনতাই, চাঁদাবাজি ও মোরাল পুলিশিংসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ হুমকির মুখে পড়ছে। অনিন্দ্য বিশ্বাস ও মোরসালিনা অনিকার ওপর হামলা সেই ধারাবাহিকতারই অংশ।

আরও পড়ুন

বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

২৩ নভেম্বর ২০২৬



বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ১৯ আগস্ট রাজু ভাস্কর্যের সামনে নারী শিক্ষার্থীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য এবং এর প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাদের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা হামলা চালান। ওই ঘটনায় অভিযোগ জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি সংগঠনটির।



ছাত্র ইউনিয়নের মতে, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং ভিন্নমত ও সাংস্কৃতিক চর্চা দমন এবং ক্যাম্পাসে ভীতির পরিবেশ তৈরির প্রচেষ্টার অংশ।



সংগঠনটি হামলার সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মোরাল পুলিশিং বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছে।



একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে সর্বস্তরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে এ হামলার প্রতিবাদ জানানোর অনুরোধ করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে আহত অনিন্দ্য বিশ্বাস ও মোরসালিনা অনিকার দ্রুত সুস্থতাও কামনা করা হয়।


ছাত্রদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে