Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

অপ্রতিমের হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলার ‘ভয়াবহ অবনতির প্রকাশ’ দেখছে জামায়াত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৬
অপ্রতিমের হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলার ‘ভয়াবহ অবনতির প্রকাশ’ দেখছে জামায়াত

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলে দাবি করে আসছে জামায়াতে ইসলামী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কিশোর ছেলের হত্যাকাণ্ডের পর দলটি বলছে, পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ শনিবার এক বিবৃতিতে বলেন, অপ্রতিমের মৃত্যু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির বহিঃপ্রকাশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম গতকাল বিকালে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। আজ দুপুরে ক্যাম্পাসসংলগ্ন একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য মায়ের আইফোন নিয়ে বেরিয়েছিল ১৩ বছর বয়সী অপ্রতিম। পুলিশের ধারণা, এই ফোনের জন্যই তাকে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি পরওয়ার বলেন, কৈশোরের দুরন্ত সময়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলে আনন্দের মুহূর্ত কাটাতে ঘর থেকে বের হয়েছিল শিশুটি। কিন্তু তাকে আর জীবিত অবস্থায় ঘরে ফিরতে দেওয়া হয়নি। এমন মর্মান্তিক ঘটনায় কোনো বিবেকবান মানুষ নির্বিকার থাকতে পারেন না।

অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, একটি সন্তানের জন্য মা-বাবার কত স্বপ্ন ও আশা থাকে। মাত্র ১৩ বছর বয়সে সেই সন্তানকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

অপ্রতিমের এমন মৃত্যু গোটা সমাজের জন্য গভীর সতর্কবার্তা বলে মন্তব্য করেন পরওয়ার।

‘একজন শিশু যদি নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে না পারে, তাহলে দেশের মানুষের জান-মালের নিরাপত্তা কোথায়— এ প্রশ্ন এখন সামনে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে দেশের মানুষ উদ্বিগ্ন,’ বলেন তিনি।

প্রধান বিরোধী দল জামায়াতের এই নেতা অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে দৃষ্টি রাখতেও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান রেখেছেন।

পাশাপাশি শিশু-কিশোরসহ দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জামায়াতে ইসলামীগোলাম পরওয়ারকুমিল্লাহত্যাকাণ্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি