Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমীন

  • ঝুঁকি এড়াতে ‘ডামি’ প্রার্থী রাখার সিদ্ধান্ত
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০
বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমীন

গ্রাফিকস: আগামীর সময়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীনকে চূড়ান্ত করা হয়েছে। তবে ঝুঁকি এড়াতে তার পাশাপাশি ডামি প্রার্থী হিসেবে আরও একজনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। যাচাই-বাছাইয়ে দুজনের প্রার্থিতা বৈধ হলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ডামি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে একাধিক সূত্র। এর আগে বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নেওয়া হয়।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকটিই মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সিদ্ধান্ত পরে জানানো হবে।’

তবে বৈঠকের একাধিক সূত্র জানায়, মির্জা ফয়সাল আমীনকেই বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জয়ী হন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ আসনেই এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন হবে। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

এর আগে গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিন নেতা। তারা হলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও ওবায়দুল্লাহ মাসুদ। পরদিন তারা মনোনয়ন ফরম জমা দেন।

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আগ্রহী ৩ প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

১৮ সেপ্টেম্বর ২০২৬

বৈঠক সূত্র জানায়, মনোনয়ন বোর্ডের বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আগামী ২১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া দলের পরবর্তী রাজনৈতিক কর্মপন্থা নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা মতবিনিময় করেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়া বিএনপির ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের ‘সুপার ফাইভ’ নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে সমসাময়িক ছাত্র রাজনীতি ও ডাকসুকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় বলে অংশ নেওয়া একাধিক ছাত্রনেতা জানিয়েছেন। তবে ডাকসুর নতুন নির্বাচন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে তারা জানান।

ঠাকুরগাঁও-১বিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি