Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ফল ঘোষণার ব্যাখ্যা না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৭
ফল ঘোষণার ব্যাখ্যা না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের

সংগৃহীত ছবি

একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচনের ফল গণনা কার্যক্রমে অস্বাভাবিক বিলম্ব হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। ভোটের রায় প্রকাশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

দলটির একটি প্রতিনিধি বৃহস্পতিবার ভোর প্রায় ৪টার দিকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গেলে সেখানে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন এহসানুল।

তিনি অভিযোগ করেন, বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হলেও রাত ৪টা পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ আসনের ফল প্রকাশ করা হয়নি।

তার ভাষ্য, ‘অনেক আসনের ফল দ্রুত প্রকাশ করা হলেও ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে অস্বাভাবিক বিলম্ব দেখা যাচ্ছে।... একই অবস্থা আমাদের ১১ দলের জন্য শীর্ষ নেতাদের আসনেও। আমাদের শীর্ষ নেতাদের আসনগুলোতে এজেন্টের কাছ থেকে আমরা যে ফলাফল শিটটা পেয়েছি সেই শিটগুলো ৮টা থেকে ৯টার মধ্যেই ফলাফল ঘোষণা করা। কিন্তু সেটা ইসিতে এখনো ঘোষণা করা হয়নি। চেঞ্জ করেছে ঢাকা আসনে।’

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ‘আটটি আসনে এ ধরনের তারা পরিবর্তন করেছে। ওভাররাইটিং করেছে। লেখা চেঞ্জ করেছেন। বলেছেন যে ভুল হয়ে গেছে, এটা সংশোধন করতে হবে। বিভিন্ন সেন্টারে রেজাল্টশিট সেটা যোগ করে যেটা দাঁড়িয়েছিল কাটাকাটির আগে ওভাররাইটিংয়ের আগে। কিন্তু ওভাররাইটিং হয়েছে সেখানে ৫ হাজার ভোট কমানো হয়েছে।’

কোনো দলের প্রধানকে সুবিধা দেয়ার জন্য এই কাজটি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিশেষ করে ঢাকা-১৫ আসনের ফল প্রকাশে দেরি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ওই আসনে তাদের প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন বলে দলীয় হিসাব বলছে।’

এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একই ধরনের বিলম্বের অভিযোগ পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, নির্বাচন কমিশনের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে। সন্তোষজনক জবাব না পেলে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। “ষড়যন্ত্রের কাছে মাথা নত করা হবে না”- এমন মন্তব্য করে তারা দেশবাসীকে সঙ্গে নিয়ে ‘দুর্বার প্রতিরোধ’ গড়ে তোলার ঘোষণা দেন।

তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কমিশন সূত্রে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে, কিছু কেন্দ্রে পুনঃযাচাই, ফলাফল সমন্বয় ও প্রযুক্তিগত প্রক্রিয়ার কারণে বিলম্ব হতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনএনসিপিরাজপথহুঁশিয়ারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির