Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৯:৩৯
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

ছবি: আগামীর সময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে স্বাগত জানিয়ে রাজধানীতে শুভেচ্ছা মিছিল করেছে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আজ সোমবার বিকালে বিজয়নগরের হোটেল-৭১ এর সামনে থেকে এই মিছিলটি শুরু হয়। এরপর নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল মোড় ঘুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল কুদ্দুস, মফিদুল আলম খান, আন্তর্জাতিক সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) নাসির উদ্দিন আহমদ শাহিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. শেখ ফরিদ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ, নুরুল হুদা বাবু, ফয়েজ উল্লাহ ফয়েজ, সরোয়ার ভূঁইয়া রুবেল, ফয়সাল আহমেদ খান, মো. আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বৈষ্ণব, এম জেড আই জহির, গোলাম মোরশেদ রাসেল, মো. মামুন, মো. বেলাল হোসেন, মো. বাবুল সারেং, মোকসেদুর রহমান আবীর, মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, মাসুম ভূঁইয়া, মো. আসাদুজ্জামান আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাব উদ্দিন মল্লিক সাবু, কামাল আহমেদ কোরেশী আসাদ, মো. আব্দুল মোমিন, মো. তৌহিদুল ইসলাম টিটু, কামরুজ্জামান নয়ন (তিতুমীর), লুৎফুর রহমান খাঁন।

এ ছাড়া সংগঠনের সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দিপু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, আপ্যায়ন সম্পাদক আরজ আলী শান্ত, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল আলীম, শ্রম বিষয়ক সম্পাদক মো. নুর আলম, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রমিজ উদ্দিন রাসেল, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম রনি, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মিজানুর রহমান, সহ-কৃষি সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহ-অর্থ সম্পাদক অলিউল ইসলাম রিয়াজ, সহ-বাণিজ্য সম্পাদক ইঞ্জিনিয়ার নুর আলম লালন, সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান, সহ-আপ্যায়ন সম্পাদক সাহিদুজ্জামান পাশা, কেন্দ্রীয় সদস্য সাইদুজ্জামান লাল্টু, শফিকুর রহমান দেওয়ান, মোবারক হোসেন মিতুল, আমান উল্লাহ, মো. তুহিন সরকার, আহসানউল্লাহ হাচান, মনির হোসাইন অনিক, রাফিদ সরকার নৈতিক, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ইকবাল হোসেনসহ আরও অনেকে মিছিলে ছিলেন।

মিছিলপরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল হাসান বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। এর মধ্য দিয়ে উভয় দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও জোরদার হবে। বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এমন সফল সফরের জন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে মালয়েশিয়া এবং পরে চীন যান। চীনে পাঁচ দিনের সফরের মধ্যে দুদিন প্রধানমন্ত্রী ছিলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে দালিয়ানে। পরে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কুয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথমে দ্বিপক্ষীয় বৈঠক, পরে একান্ত বৈঠক করেন।

চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তারেক রহমান চীনে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করেন।

সফরে চীনের সঙ্গে বাংলাদেশের মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে। আর মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং দুটি দলিল বিনিময় হয়েছে।

প্রধানমন্ত্রীস্বেচ্ছাসেবক দলমিছিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য