Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সাক্ষাৎকার

সিএমএসএমই খাতে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৫৯
সিএমএসএমই খাতে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী

এসএমই উদ্যোগ অর্থনীতিকে কীভাবে এগিয়ে নিতে পারে— এ বিষয়ে পরিকল্পনা নিয়ে আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী

প্রশ্ন: বাংলাদেশ কৃষি ব্যাংক এসএমই খাতকে কতটুকু গুরুত্ব দিচ্ছে? এ খাতে আপনাদের পণ্য ও সেবা সম্পর্কে বলুন।

উত্তর: বাংলাদেশ কৃষি ব্যাংকের সব কার্যক্রমের মূল চালিকাশক্তি হলো ১৯৭৩ সালের প্রেসিডেন্ট অর্ডার। এটি অনুসারে বিশেষায়িত ব্যাংকটি বাংলাদেশের কৃষি খাতের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে ব্যাংকটি কৃষি খাতের পাশাপাশি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে অর্থায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা করছে। দেশের প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতি গতিশীল করা এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। কৃষি প্রধান দেশ হওয়ার কারণে কৃষি ব্যাংক ডেইরি, পোলট্রি, মৎস্য চাষ ও সব ধরনের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং অ্যাগ্রো ফার্মিং ব্যবসার মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ করছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ-সংক্রান্ত বিভিন্ন প্রকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় স্বল্প সুদে ৫ বা ৭ শতাংশ হারে এবং ব্যাংকের নিজস্ব নীতিমালার আওতায় সিএমএসএমই খাতে আমদানি ও রপ্তানি ব্যবসাসহ ট্রেডিং, উৎপাদন ও সেবা শিল্পে প্রয়োজন অনুযায়ী প্রকল্প ঋণ বা চলতি মুলধন ঋণ বিতরণ করছে।

প্রশ্ন: এসএমই উদ্যোগের বিস্তার অর্থনীতিকে কীভাবে এগিয়ে নিতে পারে?

উত্তর: এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) খাতকে অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। এসএমই উদ্যোগের বিস্তার দেশের অর্থনীতিকে বিভিন্নভাবে এগিয়ে নিতে পারে। যেমন— উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থানের ব্যবস্থা করা, কৃষিভিত্তিক শিল্পায়ন ও আঞ্চলিক উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, রপ্তানি বৃদ্ধি, নতুন আয়ের সুযোগ সৃষ্টিসহ জীবনমান উন্নয়নের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জিডিপিতে অবদান নিশ্চিত করতে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

প্রশ্ন: অনেক উদ্যোক্তার অভিযোগ, ব্যাংক ঋণ সহজলভ্য নয়, আপনি কী মনে করেন?

উত্তর: অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য জামানতের অভাব, ব্যবসার পূর্ব অভিজ্ঞতাসহ আর্থিক নথিপত্রের ঘাটতির কারণে উদ্যোক্তার ঋণ প্রক্রিয়াকরণ গতিমন্থর হয়। তবে বিষয়টি শুধু ব্যাংকের অনীহা নয়, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করাও ব্যাংকের দায়িত্ব। তাই উদ্যোক্তা ও ব্যাংকের মধ্যে আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন। আমার মতে, প্রযুক্তিনির্ভর ঋণ মূল্যায়ন, সহজতর প্রক্রিয়া, বিকল্প জামানত ব্যবস্থা এবং উদ্যোক্তাদের জন্য আর্থিক পরামর্শসেবা চালু করা গেলে ঋণ প্রাপ্তি আরও সহজ হবে। সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়িত হলে নতুন উদ্যোক্তা সৃষ্টিসহ কর্মসংস্থান বাড়বে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

প্রশ্ন: এসএমই খাতকে আরও এগিয়ে নেওয়ার জন্য কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত?

উত্তর: সহজ ও স্বল্প সুদে অর্থায়ন নিশ্চিত করাসহ এসএমই উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও পুনঃঅর্থায়ন সুবিধা বৃদ্ধি করতে হবে। দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন উদ্যোক্তাদের জন্য ব্যবসা ব্যবস্থাপনা, প্রযুক্তি ব্যবহার, আর্থিক পরিকল্পনা ও বিপণন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

অচিরেই মাই বিকেবি অ্যাপ এবং অনলাইনের মাধ্যমে এসএমই ঋণ আবেদন ফরম গ্রহণ করা হবে।

প্রযুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করাসহ উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা বাড়াতে আধুনিক প্রযুক্তি গ্রহণে সহায়তা প্রদান করতে হবে। বাজার সম্প্রসারণ ও রপ্তানি সহায়তায় দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে প্রদর্শনী, মেলা ও অনলাইন বিপণনের সুযোগ বাড়াতে হবে।

ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রদত্ত লাইসেন্স, নিবন্ধন, কর ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজডসহ দ্রুত প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করতে হবে।

প্রশ্ন: নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ কীভাবে বাড়ানো যায়?

উত্তর: এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে সহজ শর্তে ঋণ ও অর্থায়ন সুবিধা বৃদ্ধি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সামাজিক ও পারিবারিক সহায়তা নিশ্চিত করা, ডিজিটাল মার্কেটিং ও প্রযুক্তি ব্যবহারে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, বাজার সম্পর্কে ধারণা এবং এসএমই অনলাইন বাজারভিত্তিক বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ বিজনেস-টু-কনজুমার (বিটুসি) এক্সপোর্ট আন্তর্জাতিক বাজারের সঙ্গে সম্পৃক্ততায় জোর দিতে হবে। বাংলাদেশ কৃষি ব্যাংক নারী উদ্যোক্তাদের সহজ শর্তে জামানতবিহীন ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংক এ পর্যন্ত ২ হাজার ৭৯৩ জন নারী উদ্যোক্তাকে জামানতবিহীন ঋণ দিয়েছে। এ ছাড়া ব্যাংকের ১ হাজার ৩৮টি শাখা ও ৫টি উপশাখায় নারী উদ্যোক্তাদের ঋণ-সংক্রান্ত কাজে সহযোগিতার জন্য নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে নির্ধারিত ডেস্ক।

প্রশ্ন: এসএমই খাতে আপনাদের ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা কী?

উত্তর: এসএমই খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের টেকসই উন্নয়ন কার্যকর ও উদ্যোক্তাবান্ধব ভূমিকা পালন করবে। আমরা সহজ ও দ্রুততম সময়ে ঋণ প্রদান, প্রযুক্তিনির্ভর ব্যাংকিংসেবা সম্প্রসারণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা এবং গ্রামীণ পর্যায়ে এসএমই অর্থায়ন বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছি। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের নির্দেশনা অনুসারে পুনঃঅর্থায়ন স্কিমগুলো বাস্তবায়নে পারস্পরিক নিবিড় যোগাযোগ ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের লক্ষ্য শুধু ঋণ প্রদান নয়, বরং উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশীদার হওয়া। এ ছাড়া গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা পালনকারী অপ্রাতিষ্ঠানিক, প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তা— যাদের পর্যাপ্ত পুঁজি ও সহজ শর্তে বিনিয়োগের যথাযথ উৎস নেই, সেসব সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের কৃষি ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এসএমই খাতে অগ্রাধিকার ভিত্তিতে এ পর্যন্ত ১ লাখ ৮৫ হাজার জনকে ৫ হাজার ৫৪৮ কোটি টাকা ঋণ দিয়েছে।

অর্থনীতিবাংলাদেশ কৃষি ব্যাংকসঞ্চিয়া বিনতে আলীএসএমই উদ্যোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি