বাবার মৃত্যুর পর রাতে
ডিউটি করে সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেন বাগেরহাটের বেসরকারি নিরাপত্তাকর্মী ইসমাইল
ইকন। সংবাদ প্রকাশের পর এই তরুণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। গতকাল বৃহস্পতিবার
ব্যাংকটি তাকে ১ লাখ টাকা, এক মাসের ছুটিসহ পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয়। আর্থিক
সংকটে ইকন পড়াশোনার পাশাপাশি কৃষি ব্যাংকের এটিএমে কাজ করতেন। ব্যাংকের বাগেরহাট শাখার
ব্যবস্থাপকসহ কর্মকর্তারা ইকনের বাবার জানাজায় অংশ নিয়ে তাকে ছুটি দেন। তবে বাড়িতে
শোকের কারণে বুথে পড়তেই ডিউটিতে ছিলেন তিনি। তার অদম্য...