Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

পাঠশালায় পাট চাষ

agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:২৭
পাঠশালায় পাট চাষ

প্রিয়

শিক্ষামন্ত্রী,

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘দুই বিঘে জমি’ কবিতায় জমিদারের মুখ দিয়ে বলিয়েছিলেন— ‘বাপু, জানো তো হে, করেছি বাগানখানা, পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা।’ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ‘মুরারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ কর্তৃপক্ষ কবিগুরুর কবিতার জমিদারের পঙ্‌ক্তিকে এতটাই গুরুত্বসহকারে হৃদয়ে ধারণ করেছে যে, তারা আক্ষরিক অর্থেই স্কুলের সীমানা ‘টানা সমান’ করতে নেমে পড়েছিলেন। কবিতার উপেন ছিলেন প্রজা, জমিদারের কাছে জমি সঁপে দেওয়া ছাড়া তার কাছে কোনো অপশন ছিল না। এখন তো জমিদারি প্রথা নেই, তাই জমির মালিক কালাম খান সাহেবকে দুবছর আগে যখন এলাকার প্রভাবশালীরা জমি দিতে বললেন এবং বিনিময়ে ছেলেকে স্কুলের দপ্তরির চাকরি দেওয়ার ‘েটাপ’ দিলেন, তখন জমির মালিক রাজি হলেন। সব ঠিকঠাকভাবেই চলছিল। ঢাকাগামী ছেলেকে ডেকে এনে কালাম খান কোনো রেজিস্ট্রি ছাড়াই জমিটি স্কুলের জন্য দিলেন। খান সাহেব আবার শর্তও জুড়ে দিয়েছিলেন যে, চাকরি না হলে অন্যত্র তাকে সমপরিমাণ জমি দিতে হবে! কথা দিয়ে জমি রেজিস্ট্রেশন ছাড়াই ‍বিদ্যালয় কর্তৃপক্ষ সীমানা প্রাচীর তৈরি করে নেয়। তারপর দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ দুটি বছর। স্কুলের প্রাচীর খাড়া হলো ঠিকই, কিন্তু কালাম খানের ছেলের ভাগ্যে দপ্তরির চাকরি আর জুটল না।

স্কুলের আঙিনায় পাট চাষের ফলে তাদের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে

অবশেষে, ক্ষুব্ধ ও প্রতারিত পিতা কালাম খান ‘টিট ফর ট্যাট’ নীতি অবলম্বন করেছেন। তিনি স্কুলের সীমানা প্রাচীরের ভেতরে ঢুকে নিজের সেই ১৩ শতাংশ জমিতে মনের সুখে পাট চাষ শুরু করে দিয়েছেন। ফলে মুরারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন আর পাঁচটা সাধারণ স্কুলের মতো নেই; এটি এখন দেশের একমাত্র ‘হিল্লোলিত পাট-পাঠশালা’। জমির মালিকের দাবি সোজা— যেহেতু চাকরি হয়নি, তাই অন্যত্র সমপরিমাণ জমি দিতে হবে। সবদিক মিলিয়ে বিপাকে পড়েছে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। স্কুলের আঙিনায় পাট চাষের ফলে তাদের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। অভিভাবকদের কপালেও চিন্তার ভাঁজ। শুধু ওই অভিভাবকরাই চিন্তিত নন, একজন সচেতন নাগরিক ও শিক্ষার্থীর পিতা হিসেবে আমি নিজেও চিন্তিত। তাই প্রিয় মন্ত্রী, এক শিক্ষার্থীর ‍পিতা হিসেবে আপনার কাছে আবেদন জানাচ্ছি, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন, ওই স্কুলের শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিন। আগামীতে যেন এরকম কোনো নজির তৈরি না হয়, সেদিকেও লক্ষ্য রাখবেন বলেই আমার বিশ্বাস।

 

ইতি

এক শিক্ষার্থীর পিতা

শিক্ষামন্ত্রীআগামীর চোখপাঠশালারবীন্দ্রনাথবিদ্যালয়সম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

    আগস্টে মবে নিহত ৩৫, পরিচয়হীন ৭১ লাশ উদ্ধার

    আগস্টে মবে নিহত ৩৫, পরিচয়হীন ৭১ লাশ উদ্ধার

    ৩১ আগস্ট ২০২৬, ২০:৫৯

    advertiseadvertise