Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

মোহাম্মদপুর রিয়্যালিটি শো

agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:০৭
মোহাম্মদপুর রিয়্যালিটি শো

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

ঢাকাবাসী

আশা করি, আপনারা যার যার নিরাপদ ঘরে বসে মোহাম্মদপুরের নিত্যনতুন ‘খবর’ পড়ে বেশ ভালো রোমাঞ্চ উপভোগ করছেন। ইদানীং পত্রপত্রিকা খুললেই দেখা যাচ্ছে মোহাম্মদপুর নাকি অপরাধের স্বর্গরাজ্য, গ্যাং কালচারের আখড়া কিংবা আতঙ্কের ‘শহর’! কিন্তু বিশ্বাস করুন, গণমাধ্যমের এসব খবরের পেছনে লুকিয়ে থাকা আসল সত্যটি আপনারা একদমই ধরতে পারছেন না। সংবাদপত্রের পাতায় আপনারা যেসব লোমহর্ষক ঘটনা পড়ছেন, তা কোনো অপরাধের খবর নয়; বরং এটি একটি দীর্ঘমেয়াদি, মেগা-বাজেটের এক্সপেরিমেন্টাল রিয়্যালিটি সোপ অপেরার শুটিং মাত্র!

আমাদের এই মোহাম্মদপুর হলো তার চেয়েও দশ ধাপ এগিয়ে থাকা এক মহাকাব্যিক লাইভ সেট। এখানে রায়েরবাজার, ঢাকা উদ্যান কিংবা নবোদয় হাউজিংয়ের গলিতে গলিতে যা দেখছেন— সবই রিয়েলিস্টিক সিনেমার মেথড অ্যাক্টিং। দর্শকদের একদম রিয়েল থ্রিল উপহার দিতেই ডায়ালগ ছাড়া এই ওপেন-ফিল্ড শুটিংয়ের আয়োজন। পাটালি গ্রুপ, ডাইল্লা গ্রুপ, লাড়া দে কিংবা গাংচিল গ্রুপের সদস্যরা আসলে পেশাদার অভিনেতার দল। কোপাকুপি, পাল্টাপাল্টি ধাওয়া, সন্ধ্যা নামলেই রামদার মহড়া— সবই চিত্রনাট্যের অংশ। দৃশ্যপট নিখুঁত করতে কিছু ছুরি-কাঁচির আঁচড় তো লাগবেই, তাই না? বিমানবন্দরের পুলিশ অফিসারের পিঠে ৪৩টি সেলাই পড়া কোনো সহিংসতা নয়, ওটা মেকআপ আর স্পেশাল ইফেক্টসের সেরা পারফরম্যান্সের এক জ্বলন্ত প্রমাণ!

‘ক্রাইম রিপোর্ট’গুলো মূলত আমাদের এই সোপ অপেরার প্রমোশনাল ক্যাম্পেইন ও সিনেমার ফ্রি টিজার

এখন প্রশ্ন তুলতে পারেন, এই প্রোডাকশনে পুলিশের ভূমিকা কী? আরে ভাই, ওরাও তো এই মেগা অপেরার মুখ্য চরিত্র! পুলিশ ক্যানভাসে ঢোকে, অ্যাকশন দৃশ্য জমে ওঠে, আবার কাল্পনিক ‘আইনি মারপ্যাঁচে’ জামিন নিয়ে খলনায়করা বেরিয়ে এসে পার্ট-২-এর শুটিং শুরু করে। এই যেমন বসিলায় ক্যাম্প বসিয়ে ডিরেক্টর সাহেব এখন নতুন ড্রামা সিরিজ সাজাচ্ছেন। আর পত্রপত্রিকায় ছাপা হওয়া তথাকথিত ‘ক্রাইম রিপোর্ট’গুলো মূলত আমাদের এই সোপ অপেরার প্রমোশনাল ক্যাম্পেইন ও সিনেমার ফ্রি টিজার! পত্রিকা না পড়লে আপনারা বুঝবেন কীভাবে যে আজ রাতে কোন গলিতে গ্যাং ওয়ারের মহড়া চলছে?

তাই ঢাকার বিভ্রান্ত অধিবাসীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান— খবরের কাগজের এসব চমকপ্রদ রিপোর্ট পড়ে বিভ্রান্ত হবেন না, অহেতুক আতঙ্কিত হবেন না। আমাদের শুটিং লোকেশন মোহাম্মদপুরে আপনাদের আমন্ত্রণ, চা খাবেন আর ফ্রন্ট রো-তে বসে লাইভ গ্যাং ওয়ারের অ্যাকশন ড্রামা উপভোগ করবেন। হ্যাপি ওয়াচিং!

ইতি

এক মোহাম্মদপুরবাসী

ঢাকাবাসীমোহাম্মদপুরঅপরাধের স্বর্গরাজ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট