প্রিয়
ঢাকাবাসী
আশা করি, আপনারা যার যার নিরাপদ
ঘরে বসে মোহাম্মদপুরের নিত্যনতুন ‘খবর’ পড়ে বেশ ভালো রোমাঞ্চ উপভোগ করছেন। ইদানীং
পত্রপত্রিকা খুললেই দেখা যাচ্ছে মোহাম্মদপুর নাকি অপরাধের স্বর্গরাজ্য, গ্যাং কালচারের
আখড়া কিংবা আতঙ্কের ‘শহর’! কিন্তু বিশ্বাস করুন, গণমাধ্যমের এসব খবরের পেছনে লুকিয়ে
থাকা আসল সত্যটি আপনারা একদমই ধরতে পারছেন না। সংবাদপত্রের পাতায় আপনারা যেসব লোমহর্ষক
ঘটনা পড়ছেন, তা কোনো অপরাধের খবর নয়; বরং এটি একটি দীর্ঘমেয়াদি, মেগা-বাজেটের এক্সপেরিমেন্টাল
রিয়্যালিটি সোপ অপের...