Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

বিনা ভাড়ায় একটা দোকান পেলে...

agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:২৫
বিনা ভাড়ায় একটা দোকান পেলে...

বরাবর

এস্টেট ম্যানেজার, ঢাকা বিশ্ববিদ্যালয়

আমি অতিদরিদ্র যৎসামান্য সাক্ষরজ্ঞানসম্পন্ন এক ভাসমান হকার। আপনার এই মহান বিদ্যাপীঠের আশপাশের রাস্তায় রিকশাভ্যানের ওপর বিভিন্ন কমদামি জিনিস ফেরি করে বিক্রি করি। সকালে এক জায়গায় দোকান দিলে পুলিশ আর মাস্তানের প্যাঁদানির ভয়ে পরক্ষণেই অন্য জায়গায় চলে যাই। পত্রিকায় দেখলাম আপনার বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাটে ২৮ বছর বিনা ভাড়ায় ব্যবসার খবর। খবরটি পড়ে প্রথমে চোখ কচলালাম, পরে নিজের ভাগ্যকে কচলালাম। ভাবলাম, এ দেশে যদি কেউ ২৮ বছর বিনা ভাড়ায় ব্যবসা করার সুযোগ পান, তাহলে আমি কি একটি ছোট্ট দোকানের জন্য একটু জায়গা চাইতে পারি না?

আমি বড় কোনো আবদার করছি না। বিশ্ববিদ্যালয়ের কোনো ফ্ল্যাট চাই না, দোতলা ভবনও নয়। মাত্র একটি ছোট্ট দোকান চাই— যেখানে বৃষ্টি হলে ছাতা ধরতে হবে না, রোদে মাথা পুড়বে না, আর রাতে দোকান গুটিয়ে ফুটপাতের সঙ্গে আমাকেও গুটিয়ে নিতে হবে না। সবসময় থাকতে হবে না দৌড়ের ওপর।

সবচেয়ে বড় কথা, বিনা ভাড়ায় দোকান পেলে বিশ্ববিদ্যালয়ের নাম করে ব্যক্তিগত সাম্রাজ্য গড়ব না

আমার সবচেয়ে বড় সমস্যা হলো ভাড়া। মাসের শুরুতেই বাড়িওয়ালার ভাড়া, বিদ্যুৎ বিল। ফুটপাতে বসলে চাঁদা ও উচ্ছেদের ভয়, দোকান নিলে ভাড়া! ফলে আমি ভাবলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ২৮ বছর বিনা ভাড়ায় ব্যবসার মতো মহানুভবতার নজির স্থাপন করতে পারে, তবে একজন গরিব হকারকে অন্তত কয়েক বছরের জন্য একটি ছোট দোকান দিলে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়বে। দেশের সেরা শিক্ষক ও ছাত্রদের কাছাকাছি থাকতে পারলে তাদের গায়ের বাতাস যদি আমার গায়ে একটু লাগে, তাতে ধন্য হব; একটু জ্ঞানগম্যিও যদি বাড়ে!

আমি ওয়াদা করছি— দোকানের ফ্ল্যাট দখল করব না। ২৮ বছর ধরে জেঁকে থাকব না। সুযোগ পেলে সেটিকে নিজস্ব সম্পত্তি বানাব না। সবচেয়ে বড় কথা, বিনা ভাড়ায় দোকান পেলে বিশ্ববিদ্যালয়ের নাম করে ব্যক্তিগত সাম্রাজ্যও গড়ব না।

আমি মুখ্যসুখ্য মানুষ। একটি প্রস্তাব যদি বিবেচনায় নেন তো কৃতার্থ হব। বিশ্ববিদ্যালয়ের যেসব জায়গা দীর্ঘদিন অব্যবহৃত পড়ে আছে; কিংবা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কেউ ব্যবহার করে থাকলে, সেগুলো যাচাই করে স্বচ্ছ নীতিমালার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা ও গরিব মানুষের জন্য বরাদ্দ দেওয়া যেতে পারে।

যারা এতদিন সুবিধা লুটেছেন, তাদের হাত কি বেশি লম্বা? তারাও তো এই সেরা বিদ্যায়তনের সঙ্গে ছিলেন, তারা কীভাবে পারলেন এমন শকুন হতে? 

বিনীত

সম্ভাব্য ‘বিনা ভাড়ার দোকানপ্রার্থী’

এক ভাসমান হকার

ঢাকা বিশ্ববিদ্যালয়এস্টেট ম্যানেজারবিনা ভাড়াদোকান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!