বরাবর
এস্টেট ম্যানেজার, ঢাকা বিশ্ববিদ্যালয়
আমি অতিদরিদ্র যৎসামান্য সাক্ষরজ্ঞানসম্পন্ন এক ভাসমান
হকার। আপনার এই মহান বিদ্যাপীঠের আশপাশের রাস্তায় রিকশাভ্যানের ওপর বিভিন্ন কমদামি
জিনিস ফেরি করে বিক্রি করি। সকালে এক জায়গায় দোকান দিলে পুলিশ আর মাস্তানের প্যাঁদানির
ভয়ে পরক্ষণেই অন্য জায়গায় চলে যাই। পত্রিকায় দেখলাম আপনার বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাটে
২৮ বছর বিনা ভাড়ায় ব্যবসার খবর। খবরটি পড়ে প্রথমে চোখ কচলালাম, পরে নিজের ভাগ্যকে কচলালাম।
ভাবলাম, এ দেশে যদি কেউ ২৮ বছর বিনা ভাড়ায় ব্যবসা করার সুযোগ পান,...