Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

ছোট মনে বড় ক্ষত

agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭
ছোট মনে বড় ক্ষত

গ্রাফিকস: আগামীর সময়

একটি দেশের ভবিষ্যৎ শুধু তার অর্থনীতি, অবকাঠামো কিংবা প্রযুক্তিতে তৈরি হয় না; তৈরি হয় শিশুদের মননে ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে। তাই শিশুর হাসিকে শুধু ছবি তোলার বিষয় না বানিয়ে তার ভেতরের কষ্টকেও বুঝতে হবে। আজকের মানসিকভাবে সুস্থ শিশু-কিশোররাই আগামী দিনের আত্মবিশ্বাসী, মানবিক নাগরিক।

শৈশবকে আমরা সাধারণত হাসি, খেলাধুলা ও আনন্দের সময় হিসেবে দেখি। কিন্তু বাস্তবতা হলো, অনেক শিশু ও কিশোরের মনের ভেতরেই তৈরি হচ্ছে এমন কিছু সংকট, যার খবর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা সমাজ সময়মতো জানতে পারছে না। আর জানলেও মানসিক স্বাস্থ্য নিয়ে অজ্ঞতা, সামাজিক সংকোচ ও কুসংস্কারের কারণে প্রয়োজনীয় সহায়তা মিলছে না। চলমান সময় আমাদের শিশু-কিশোরদের মানসিক বিকাশের অনুকূল পরিবেশ বলা যাবে না। গতকাল শনিবার আগামীর সময়ে প্রকাশিত ‘শৈশবে মনের অসুখ’ শিরোনামের প্রতিবেদনটি আমাদের জন্য গভীর উদ্বেগের বার্তা বহন করে।

বাংলাদেশের বাস্তবতায় সমস্যাটি জটিল। পরিবারে অতিরিক্ত পড়াশোনার চাপ, পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ, অভিভাবকের অবাস্তব প্রত্যাশা, পারিবারিক অশান্তি, বুলিং বা সহপাঠীর নির্যাতন, সামাজিক বৈষম্য, নিরাপত্তাহীনতা এবং ডিজিটাল জগতের নানা চাপ শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। অথচ মানসিক স্বাস্থ্যসেবা এখনো আমাদের স্বাস্থ্যব্যবস্থায় পর্যাপ্ত অগ্রাধিকার পায়নি। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে শিশু-কিশোরদের জন্য প্রয়োজনীয় মনোরোগ বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও কাউন্সেলিং সুবিধা অপ্রতুল।

শিশুর মন খারাপ, অতিরিক্ত ভয়, একাকিত্ব, অস্বাভাবিক রাগ, পড়াশোনায় হঠাৎ অনীহা, ঘুম বা খাওয়ার অভ্যাসে পরিবর্তন, বন্ধুদের এড়িয়ে চলা; কিংবা সবসময় চুপচাপ থাকা— এসবকে অনেক সময় আমরা ‘বয়সের দোষ’ বলে উড়িয়ে দিই। অথচ এসব আচরণ মানসিক সমস্যার সংকেত হতে পারে। শিশু কথা দিয়ে নিজের কষ্ট সবসময় প্রকাশ করতে পারে না; তার আচরণই অনেক সময় হয়ে ওঠে সেই কষ্টের ভাষা। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য রক্ষায় প্রথম দায়িত্ব পরিবারের। তাকে উপদেশ দেওয়ার জন্য নয়, তার কথা শুনতে হবে আগের। তার কথা শেষ করার আগেই বিচার করা যাবে না। ভুল করলে অপমান নয়, বোঝাতে হবে। অন্য শিশুর সঙ্গে তুলনা করে আত্মবিশ্বাস নষ্ট করা যাবে না। তাকে চেষ্টার সুযোগ দিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানেও পরিবর্তন জরুরি। বিদ্যালয়ে শুধু পাঠ্যবই ও পরীক্ষার ফল নয়, শিক্ষার্থীর মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে। মানসিক সমস্যার প্রাথমিক লক্ষণগুলো স্পষ্ট হলে শিক্ষকরা প্রয়োজনে শিক্ষার্থীকে প্রশিক্ষিত কাউন্সেলর বা বিশেষজ্ঞের কাছে পাঠানোর ব্যবস্থা যেন করে থাকেন। শিক্ষা হবে এমন একটি পরিবেশ, যেখানে ভুল করা অপরাধ নয় এবং সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ নয়।

ডিজিটাল যুগে শিশু-কিশোরদের মানসিক সুস্থতার আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো ভারসাম্য। প্রযুক্তি থেকে সন্তানকে পুরোপুরি বিচ্ছিন্ন নয়। বরং বয়সোপযোগী স্ক্রিন ব্যবহারের সীমা, পর্যাপ্ত ঘুম, খেলাধুলা, বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং বাস্তব জীবনের বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগ নিশ্চিত করতে হবে। ইন্টারনেটে ক্ষতিকর কনটেন্ট ও অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ঝুঁকি সম্পর্কেও শিশু-কিশোরদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে। শিশুর কষ্টকে অবহেলা নয়, পরীক্ষার নম্বরের চেয়ে সন্তানের মানসিক সুস্থতাকে বেশি গুরুত্ব দিতে হবে। শৈশব যদি নিরাপদ ও আনন্দময় হয়, ভবিষ্যৎও ততটাই সুন্দর হওয়ার সম্ভাবনা বাড়ে।

এক্ষেত্রে সরকারের দায়িত্বও কম নয়। প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা যুক্ত করা, জেলা পর্যায়ে বিশেষায়িত সেবা সম্প্রসারণ, স্কুলভিত্তিক কাউন্সেলিং চালু, প্রয়োজনীয় জনবল তৈরি এবং কম খরচে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে জাতীয় পর্যায়ে সচেতনতা কর্মসূচিও জোরদার করতে হবে।

সম্পাদকীয়অর্থনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব