Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

এক ‘কুচক্রী’ নাগরিকের পত্র

agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:২৫
এক ‘কুচক্রী’ নাগরিকের পত্র

বরাবর

জনাব আবদুল হান্নান মাসউদ

সংসদ সদস্য, নোয়াখালী-৬

মহোদয়, নদীতীর থেকে আপনাকে সশ্রদ্ধ সালাম। আশা করি মাঝনদী থেকে আপনার আদেশে ঘুরে আসা মহানন্দা ফেরিটি আপনাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে। যদিও বৈরী আবহাওয়ায় মাঝনদীতে সাধারণ যাত্রীদের বুক দুরুদুরু কাঁপছিল। কিন্তু আপনার একটা ফোনের চাইতে তো ঝড়ো আবহাওয়ার ভয় বড় নয়!

আপনি ঠিকই বলেছেন, আমরা এক ‘কুচক্রী মহল’। একটি পত্রিকার প্রতিবেদন থেকে জানলাম, আপনি দাবি করেছেন, ফেরি ছাড়ার এক মিনিটের মধ্যে আপনি ঘাটে পৌঁছেছেন। অথচ প্রত্যক্ষদর্শী আর মেরিন ইঞ্জিনিয়ার বলছেন ফেরি চলেছে ২০ মিনিট। এই বিবৃতিতে আপনি আসলে কাকে বোকা ভাবছেন? আপনি তো নিদেনপক্ষে দুঃখ প্রকাশটা করতে পারতেন! মানুষকে এতটা অবোধ ভাবা ঠিক নয়, মহোদয়।

২০২৬ সালেও এসে দেখছি, তিতাসদের ভাগ্য বদলায়নি। শুধু ভিআইপিদের নাম আর পদবি বদলেছে

আপনি তো সেই জনপ্রিয় ছাত্রনেতা, যিনি একদিন বৈষম্যের বিরুদ্ধে বজ্রকণ্ঠ তুলেছিলেন। আপনার মতো তরুণদের দেখে আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন বুনেছিলাম। ভেবেছিলাম, এবার বুঝি ভিআইপি সংস্কৃতির অবসান ঘটবে। কিন্তু হায়! ক্ষমতার সামান্য ইশারা আর স্বাদ পেতে পেতে আপনারাও কেমন বদলে গেলেন। মোহাম্মদপুরের মেস ছেড়ে গুলশানের ফ্ল্যাট, হলফনামার লাখ টাকার রহস্যময় হিসাব, আর থানা থেকে আসামিদের নিজ জিম্মায় ছাড়িয়ে আনা— এসব বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। যারা নতুনের গান গেয়েছিল, তারাও আজ পুরনো নেতাদের সমস্ত কুভাব, স্বভাব আর ক্ষমতার দাপট হুবহু রপ্ত করে নিয়েছেন।

আপনার কি মনে পড়ে ২০১৯ সালের সেই ২৫ জুলাইয়ের কথা? মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট। এক যুগ্ম সচিব মহোদয়ের গাড়ির জন্য ফেরি আটকে রাখা হয়েছিল দীর্ঘ তিন ঘণ্টা। সেই ফেরিঘাটে একটা অ্যাম্বুলেন্সে ছটফট করতে করতে মারা গিয়েছিল তিতাস ঘোষ নামের এক স্কুলছাত্র। তিতাস ভিআইপি ছিল না। তাই রাষ্ট্র তার জন্য অপেক্ষা করেনি। আজ ২০২৬ সালেও এসে দেখছি, তিতাসদের ভাগ্য বদলায়নি। শুধু ভিআইপিদের নাম আর পদবি বদলেছে। যে ব্যবস্থার বিরুদ্ধে আপনারা লড়াই করেছিলেন, আজ আপনারাই সেই ব্যবস্থা হয়ে উঠেছেন।

মহোদয়, ক্ষমতার নদী পার হওয়া খুব সহজ। কিন্তু জনমনস্তত্ত্বের নদীটি বড়ই জটিল। নদীর স্রোত যেমন চিরকাল একমুখী থাকে না, ক্ষমতার স্রোতও তেমন থাকে না। মেঘনা নদী আজ কথা বলেনি, কিন্তু ইতিহাস কথা বলে। আশা করি, আগামীতে ফেরি নয়, আগে আপনার ক্ষমতার অহংকার বদলাবে।

 

ইতি

এক ‘কুচক্রী’ নাগরিক

 

কুচক্রীপত্রনোয়াখালী-৬সংসদ সদস্যসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!