বরাবর
জনাব আবদুল হান্নান মাসউদ
সংসদ সদস্য, নোয়াখালী-৬
মহোদয়, নদীতীর থেকে আপনাকে সশ্রদ্ধ সালাম। আশা করি মাঝনদী থেকে আপনার আদেশে ঘুরে আসা মহানন্দা ফেরিটি আপনাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে। যদিও বৈরী আবহাওয়ায় মাঝনদীতে সাধারণ যাত্রীদের বুক দুরুদুরু কাঁপছিল। কিন্তু আপনার একটা ফোনের চাইতে তো ঝড়ো আবহাওয়ার ভয় বড় নয়!
আপনি ঠিকই বলেছেন, আমরা এক ‘কুচক্রী মহল’। একটি পত্রিকার প্রতিবেদন থেকে জানলাম, আপনি দাবি করেছেন, ফেরি ছাড়ার এক মিনিটের মধ্যে আপনি ঘাটে পৌঁছেছেন। অথচ প্রত্যক্ষদর্শী আর মেরিন ইঞ্জিনিয়ার...