Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

এআই সামলাতে চিন্তার ক্লাস

ফয়সল আবদুল্লাহ
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩
শেয়ার করুন:
এআই সামলাতে চিন্তার ক্লাস

গ্রাফিকস: আগামীর সময়

চীনের শাংহাই হুয়াংপু লুয়ান সেন্ট্রাল প্রাইমারি স্কুলে একটা নতুন ক্লাস চালু হয়েছে— ‘আবেগের ক্লাস’। কী পড়ায়? পাঠ্যসূচির অধ্যায়গুলো ঘেঁটে দেখা গেল; তাতে আছে কীভাবে রাগ সামলাতে হয়, অন্যের কষ্ট বুঝতে হয়, সহমর্মী হতে হয়, মানুষের সঙ্গে মিশতে হয়। ভালো মানুষ হওয়ার পারিবারিক শিক্ষাটা ‍ঢুকে পড়েছে স্কুলের পাঠ্যক্রমে। এর ওপর পরীক্ষাও হবে।

বেইজিংয়ে আমার এক চীনা সহকর্মীর কন্যাশিশু পড়ছে দ্বিতীয় গ্রেডে। কথা প্রসঙ্গে জানতে পারলাম, ওই শিশুর স্কুলে নিয়মিত ক্লাসগুলোর মধ্যে একটা বাড়তি আয়োজন থাকে। সেই ক্লাসে শিশুদের বলা হয় চিন্তা করতে। ওটা হলো ‘চিন্তার ক্লাস’। তারা এখন জানে, চিন্তার কাজটা তাদেরই করতে হবে। ওই ক্লাসে শিশুদের নানা সমস্যা নিয়ে চিন্তা করতে বলা হয়। নতুন নতুন সমস্যা বের করতে বলা হয়। চিন্তা করে সমস্যা বের করাটাই একটা বড় কাজ। গণিতবিদ বা অ্যাপ ডেভেলপাররা কিন্তু ঠিকই বুঝে গেছেন চিন্তা করে সমস্যা বের করার গুরুত্ব কতখানি।

আমরা জেনে এসেছি, চীনের শিশুরাও রোবট বানায়। প্রোগ্রামিং তাদের বাঁ হাতের খেলা। দেশ-বিদেশে গণিত প্রতিযোগিতার বড় বড় আসরেও তারা বিশ্বসেরা হয়। সেই চীনের স্কুলে হঠাৎ এমন ‘মানবিক’ হাওয়া বইতে শুরু করল কেন? কারণ, এ ফর আপেলের দিন শেষ । এখন ‘এ’তে এআই ওই আসছে তেড়ে!

এআই অঙ্ক কষে দিচ্ছে, রচনা লিখে দিচ্ছে, ভিডিও বানাচ্ছে, কারখানা সামলাচ্ছে, অনুবাদ করে দিচ্ছে, ছবি আঁকছে, জমিতে সার দিচ্ছে, লক্ষণ বুঝে রোগও ধরে দিচ্ছে; তাহলে মানুষ করবে কী? চাকরির প্রস্তুতি নেবে কীভাবে? চাকরি বস্তুটা আদৌ থাকবে? ফুতান ইন্টারন্যাশনাল স্কুল অব ফাইন্যান্সের একটা জরিপে দেখা গেছে, চীনের মধ্য ও উচ্চমধ্যবিত্ত শ্রেণির পাঁচজন অভিভাবকের একজন দুশ্চিন্তায় আছেন— সন্তানদের ভবিষ্যৎ চাকরির বাজারে এআইয়ের হানা নিয়ে।

উপায়? চীনের শিক্ষাবিদরা বলছেন, মেশিনের কাজ মেশিন করতেই থাকবে। আর এ ফাঁকে যেটা ‘মানুষের কাজ’, সেটার চর্চাও চলুক। অন্তত শিশুরা আগে বুঝতে শিখুক, ঠিক কোথায় কোথায় মানুষের বিকল্প নেই।

আবেগের ক্লাসের যৌক্তিকতা এখানেই।
প্রকৃতি-ফুল-পাখি দেখে দেখে শিশুরা নিজে থেকেই সৃজনশীল, উদারমনা, পরোপকারী আর মিষ্টভাষী হয়ে যাবে— এ ঝুঁকি এখন আর নেওয়া যাচ্ছে না। তাই একদিকে যত প্রযুক্তির আমদানি ঘটবে, অন্যদিকে মানুষ বানানোর কারিকুলামটাও তত আপডেট হতে থাকবে।

এরকম আরেকটি আপডেটের চিত্র দেখা যাবে হিবা একাডেমি শাংহাইতে। এখানে কয়েক বছর ধরে শিক্ষার্থীদের মাঝে মানবীয় গুণ বিকাশের কার্যক্রম চলছে। প্রাথমিক পর্যায়ে অঙ্ক, বিজ্ঞানের ফাঁকে শেখানো হচ্ছে অন্যের কথা মন দিয়ে শোনা, শ্রদ্ধা প্রদর্শন ও নিজেকে আরও ভালোভাবে প্রকাশ করার আদব-কেতা। মাধ্যমিক পর্যায়ে চলছে নানা বিষয় নিয়ে জটিল ঘরানার বিতর্ক প্রতিযোগিতা ও সেই সঙ্গে বাচনভঙ্গির ক্লাস। যোগাযোগের সূত্রমতে, একজনের কথায় যদি আরেকজন নিরাপদ ও স্বস্তি বোধ করে, তবে তার সঙ্গে ব্যবসায়িক চুক্তির সম্ভাবনাও বাড়বে।

চীনের শিশুরাও রোবট বানায়। প্রোগ্রামিং তাদের বাঁ হাতের খেলা। দেশ-বিদেশে গণিত প্রতিযোগিতার বড় বড় আসরেও তারা বিশ্বসেরা হয়। সেই চীনের স্কুলে হঠাৎ এমন ‘মানবিক’ হাওয়া বইতে শুরু করল কেন? কারণ, এ ফর আপেলের দিন শেষ । এখন ‘এ’তে এআই ওই আসছে তেড়ে!

এসব বিষয়ের কেতাবি নাম হলো সফট স্কিল। চাকরিদাতারা এ যোগ্যতা অনেক আগে থেকেই খুঁজে আসছেন প্রার্থীদের মাঝে। নামের মতো বিষয়টাকে নরম-সরম হিসেবে দেখার জো নেই। বরং এখন এটাই এআই যুগের আসল মানবীয় দক্ষতা। এআই কয়েক সেকেন্ডে হাজার পৃষ্ঠার আইনি নথি পড়ে ফেলতে পারে। কিন্তু ন্যায়বিচারের অনুভূতি তার নেই। চিকিৎসার রিপোর্ট বিশ্লেষণ করে রোগ শনাক্ত করতে পারে; কিন্তু অসুস্থ মানুষের হাত ধরে তাকে সাহস দিতে পারে না।

প্রশ্ন হলো— শিশু-কিশোররা কি তবে কোডিং, বিজ্ঞান, গণিত, ভাষা; এসব শেখা বন্ধ করে দেবে? এআই এসেছে বলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে, সেই সুখবর কোথাও কেউ দিচ্ছে না। তবে এসব শিক্ষার সুফল পেতে দরকার হবে নতুন রেসিপির।

সেটা কেমন? গণিত, বিজ্ঞান, প্রকৌশল বিদ্যা আর প্রযুক্তির সঙ্গে জুড়ে দিতে হবে কৌতূহল, সৃজনশীলতা, যুক্তি দিয়ে চিন্তা করা ও নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা। যে বিজ্ঞানের শিক্ষক হতে চাইবে, তাকে মূল পড়াটা শেখার পাশাপাশি এটাও জানতে হবে যে, কোন বাচনভঙ্গি বা ক্লাসরুমে কোন কাজগুলো করলে শিক্ষার্থীরা বিজ্ঞান পড়াটাকে স্রেফ পড়া হিসেবে দেখবে না। একইভাবে বিবিএর পড়াশোনার সঙ্গে যদি ছোটবেলায় শিখে আসা সহমর্মিতার চর্চাটাও অব্যাহত থাকে, তখন আরও নতুন ম্যানেজমেন্ট সফটওয়্যার লাগবে না, কর্মীরা নিজে থেকেই নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করবে। যত অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার এইচআর সফটওয়্যারই আসুক না কেন, ওটা কখনই একজন সহমর্মী, হাসিখুশি ও মজার এইচআর ম্যানেজারের অভাব পূরণ করতে পারবে না। বিজ্ঞানের সঙ্গে সুন্দর বাচনভঙ্গি যুক্ত হলে একজন ভালো বিজ্ঞানবক্তা পাবে সমাজ। গণিতের সঙ্গে সৃজনশীলতা যুক্ত হয়ে তৈরি হতে পারে গাণিতিক থ্রিলার গল্প। এমনকি ভবিষ্যতের রোবটকে আরও বেশি ‘মানবিক’ বানানোর ট্রেনিং দিতেও দরকার হবে মানবিক গুণের ওপর ডিগ্রিধারী মানুষের।

এ তো গেল ক্লাসরুমের কথা। এআই নিয়ে আতঙ্ক না বাড়িয়ে কী করে এআইকে সঙ্গে নিয়ে নতুন ধরনের কাজ তৈরি করা যায়, সেটা নিয়ে দরকার রাষ্ট্রীয় পর্যায়ে তোড়জোড়। চীন এ কাজেও দেরি করেনি। চীনে এ দায়িত্বটা নিয়ে শুধু স্কুল নয়, বিশ্ববিদ্যালয়গুলোও সময় নষ্ট করছে না। সেখানে আপাতত এআই বিষয়টাকেই পাঠ্যক্রমে নিয়ে আসা হচ্ছে। শায়ানসি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটারবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে শেখানো হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও এআইয়ের নানা ধরনের ব্যবহার।

চলতি বছর চীনের রাষ্ট্রীয় পরিষদ প্রকাশ করেছে এআই নিয়ে নীতিগত নির্দেশনা। এআইয়ের অগ্রগতির সঙ্গে খাপ খাইয়ে কর্মসংস্থান বাড়ানোই এ নির্দেশনার আসল কথা। মানুষের কাজের মান আরও কী করে উন্নত করা যায়, নতুন দিনে নতুন ধরনের আর কী উদ্যোগ গড়ে তোলা যায়, এসবে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি প্রযুক্তির কারণে যারা চাকরি হারানোর ঝুঁকিতে আছে, তাদের সুরক্ষার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। অর্থাৎ এআই যুগে চাকরির কী হবে, এ চিন্তা শুধু ব্যক্তিকে করলেই হবে না, কিছু ক্ষেত্রে দরকার হবে সরকারের হস্তক্ষেপও।

চীনের ওই নীতিগত নির্দেশনায় ছয়টি ক্ষেত্রে ১৮টি কাজের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে— এআইয়ের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কর্মীদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানসেবা শক্তিশালী করা, শ্রমিকের অধিকার ও সামাজিক সুরক্ষা জোরদার করা এবং এআইয়ের কারণে কর্মসংস্থানে কী ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে, তা নিয়মিত পর্যবেক্ষণ করা।

এআইয়ের সঙ্গে বোঝাপড়া করতে চীন সরকার আটঘাট বেঁধেই নেমেছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো যেন এআইয়ের চাপে হারিয়ে না যায়, সে বিষয়েও গুরুত্ব দিচ্ছে চীন। এসব প্রতিষ্ঠানকে প্রযুক্তির সুবিধা দিতে চায় দেশটি। কারণ, ছোট প্রতিষ্ঠানেও এআই ব্যবহার হলে উৎপাদন বাড়বে। তৈরি হবে নতুন কাজের সুযোগ। পাশাপাশি এআই ঘিরে নতুন পেশা ও উদ্যোক্তা তৈরির পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।

এআইয়ের কারণে চাকরি যাওয়ার ভয়ের মাঝে নতুন চাকরির দিশাও দেখা যাচ্ছে। এআইকে ছবি ও কথার অর্থ বোঝাতে প্রশিক্ষণ দিতে হয়। এ কাজ যিনি করেন, তাকে বলে ডেটা অ্যানোটেটর। যদিও এ কাজে বড় ডিগ্রির প্রয়োজন হয় না। চায়না ডেইলিতে হ্যানান প্রদেশের এক গৃহিণীর কথা বলা হয়েছে। বাড়ির কাজ সামলানোর পাশাপাশি তিনি এআইকে তথ্য চেনানোর কাজ করেন। অর্থাৎ, সংসার সামলানোর ফাঁকে তিনি শেখাচ্ছেন যন্ত্রকে। আর সেই কাজ থেকেই হচ্ছে আয়।

এআইয়ের সঙ্গে শিল্পকলার মেলবন্ধনেও তৈরি হচ্ছে নতুন পেশা। যেমন, ভার্চুয়াল চরিত্র তৈরি। অ্যানিমেশন তৈরির প্রাথমিক কাজ এআই দ্রুত করে দিতে পারে। কিন্তু চরিত্রটির চোখেমুখে অভিব্যক্তি ফুটিয়ে তোলা, তাকে প্রাণবন্ত করে তোলা— এসব ক্ষেত্রে দক্ষ শিল্পীর প্রয়োজন থেকেই যাচ্ছে। আবার গ্রাহকের চাহিদামতো চরিত্রের নকশা করতেও দেখা যাচ্ছে, মানুষ কর্মীর দ্বারস্থ হতেই হচ্ছে। কারণ, এআই যারা ব্যবহার করবে না, তাদের এআইয়ের সুফল পাইয়ে দেওয়ার জন্যও দরকার হবে একদল কর্মীর।

এভাবে বিক্ষিপ্ত সব কাজের জন্য চীনে আছে নেটইজ ইউ নেক্সাস নামের একটি অভিনব প্ল্যাটফর্ম। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের তথ্যসংক্রান্ত কাজ এখানে জমা দেয়। প্ল্যাটফর্মটি বড় কাজগুলোকে ছোট ছোট প্রকল্পে ভাগ করে ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে দেয়। ব্যবহারকারীরা কাজ শেষ করে বিনিময়ে পান পয়েন্ট। পরে সেই পয়েন্ট বদলে যায় পারিশ্রমিকে। এখন চীনের ওই প্রতিষ্ঠানে এমন খুচরো কাজের জন্য নিবন্ধিত ব্যক্তি আছে ১০ লাখের বেশি।

বাংলাদেশের অভিভাবকদেরও নিজেদের সন্তানের স্কুলের সিলেবাসে নতুন করে তাকানো দরকার। কারণ, এখন আমরা যেটাকে চাকরির বাজার বলে আসছি, সেই বাজারে প্রতিযোগী হবে না পাশের বেঞ্চের শিক্ষার্থী। হবে এমন এক যন্ত্র, যে ঘুমায় না, বেতন-প্রমোশন নেয় না, ছুটিও নেয় না। সুতরাং, পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগে নতুন করে মানুষ বানানোর মিশনেই নামতে হবে শিক্ষাব্যবস্থাকে।

 

লেখক: সাংবাদিক, সিএমজি বাংলা

 

এআইসামলাতেচিন্তার ক্লাসআবেগপাঠ্যসূচিপাঠ্যক্রমগণিতবিদকারখানাকলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র