Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

‘ক্ষেত’ গালি, ‘নভেম্বর রেইন’ কুল

রাজীব নন্দী
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১১
শেয়ার করুন:
‘ক্ষেত’ গালি, ‘নভেম্বর রেইন’ কুল

কাউকে একটু আনস্মার্ট, রুচিহীন মনে হলে আমরা অনায়াসে বলে বসি, ‘একেবারে ক্ষ্যাত!’ কখনো ভেবে দেখেছি, ‘ক্ষ্যাত’ কোথা থেকে গালি হয়ে উঠল। এটি এসেছে ক্ষেতজমি থেকে। যে দেশের জাতীয় সংগীতে সোনার ফসলের মাঠের কথা আছে, যে বাংলার মাটিকে নিয়ে অসংখ্য কবিতা হয়েছে, সেই দেশে ক্ষেত-খামার, ফসলি জমি কেন রুচিহীনতার প্রতিশব্দ হয়ে উঠল?

আরও মজার বিষয়, যে প্রজন্মের কাছে ‘ক্ষেত’ লজ্জার, তাদেরই সামাজিক যোগাযোগমাধ্যমে বৃষ্টিভেজা শহরের ছবি দিয়ে ‘নভেম্বর রেইন’ লিখতে দেখা যায়। অথচ এই নভেম্বরের বৃষ্টিতেই বাংলাদেশের মাঠে কাটা আমন ধান ভিজছে, শীতকালীন সবজির জমিতে পানি জমছে। কারও কাছে বৃষ্টি নান্দনিক, কারও কাছে সর্বনাশের আশঙ্কা। এ দুই অভিজ্ঞতার মাঝখানে দাঁড়িয়ে প্রশ্ন জাগে, আমাদের রুচি ও সৌন্দর্যবোধের সংজ্ঞাটাই কি এমনভাবে তৈরি হয়েছে, যেখানে শহুরে আধুনিকতা কুল আর কৃষিজীবন ক্ষ্যাত?

শব্দের এ সামাজিক ব্যবহার নিয়ে কথা বলার পাশাপাশি মাঠের দৃশ্যটা চলুন দেখে আসি। ‘ক্ষেত’ যাদের কাছে হাস্যরসের উপাদান, সেই ক্ষেতই এখন হাজারো কৃষকের দুশ্চিন্তার কারণ। দৈনিক আগামীর সময়ের ওয়েব সংস্করণে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের শিরোনামেই তার প্রমাণ মেলে। নভেম্বরে প্রকাশিত ‘কাপাসিয়ায় বৃষ্টিতে আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা’, ‘টানা বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতা, বড় ক্ষতির শঙ্কায় কৃষকরা’, ‘টানা বৃষ্টিতে পাকা ধান-সবজি নিয়ে বিপাকে কৃষক’, ‘বৃষ্টিতে তলিয়েছে কাটা ধান, সবজি নিয়েও দুশ্চিন্তায় কৃষকরা’, ‘অসময়ের বৃষ্টিতে দুর্ভোগ কৃষকের, শীত বাড়ার আভাস’, ‘অসময়ের বৃষ্টিতে চরম বিপাকে পত্নীতলার কৃষক-শ্রমিক’— শিরোনামগুলো দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকের উদ্বেগ তুলে ধরেছে।

বৃষ্টি নামলে শহরের কারও মনে পড়ে কফির কাপ, জানালার কাচ আর পছন্দের গান। সামাজিক মাধ্যমে সে লিখে দেয়, ‘নভেম্বর রেইন’। ছবিতে বৃষ্টিভেজা রাস্তা, সঙ্গে বিষণ্নতার নান্দনিকতা। অথচ একই বৃষ্টি বাংলাদেশের কাপাসিয়া, পত্নীতলা, দিনাজপুর, মাগুরা, যশোর কিংবা সাতক্ষীরার কৃষকের কাছে আনন্দের নয়। মাঠে কেটে রাখা আমন ধান ভিজছে। শীতের সবজির জমিতে পানি দাঁড়াচ্ছে। দুদিনের অসময়ের বৃষ্টি মাসের পর মাসের শ্রমকে অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১৮ নভেম্বরের বিশেষ বুলেটিনে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর অবস্থান ও গতিপথের কথা বলা হয়েছিল। ঝড়টি দুর্বল হলেও এর প্রভাবে বৃষ্টি হয়েছে। ২১ নভেম্বরের আবহাওয়া পূর্বাভাসেও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা ছিল। দৈনিক আগামীর সময়ের ২০ থেকে ২২ নভেম্বরের প্রতিবেদনগুলোতে বিভিন্ন জেলার কৃষকের উদ্বেগ উঠে এসেছে। জলবায়ু অনিশ্চয়তার মধ্যে কৃষির ভঙ্গুরতার জানালা।

এ পরিস্থিতিতে ‘ক্ষেত’ শব্দটি নিয়ে একটু থামা দরকার। যে মাটিতে ধান ফলে, সেই মাটির পরিচয়কে কেন সামাজিক হীনতার প্রতীকে নামিয়ে আনা হলো? এখানে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; ভাষা সামাজিক ক্ষমতারও বাহন। ফরাসি সমাজতাত্ত্বিক পিয়ের বুর্দিয়ুর ‘ডিসটিংশন’ তত্ত্ব মনে করিয়ে দেয়, রুচি ব্যক্তিগত পছন্দমাত্র নয়। শ্রেণি, শিক্ষা, সামাজিক অবস্থান ও সাংস্কৃতিক পুঁজির মধ্য দিয়ে রুচি তৈরি হয়। ‘ক্ষ্যাত’ সেই শ্রেণিগত দূরত্বেরই কথ্য প্রকাশ। এতে কৃষকের শ্রম নয়, কৃষকের সামাজিক অবস্থানকে ছোট করা হয়।

‘ডিসটিংশন’ তত্ত্ব মনে করিয়ে দেয়, রুচি ব্যক্তিগত পছন্দমাত্র নয়। শ্রেণি, শিক্ষা, সামাজিক অবস্থান ও সাংস্কৃতিক পুঁজির মধ্য দিয়ে রুচি তৈরি হয়। ‘ক্ষ্যাত’ সেই শ্রেণিগত দূরত্বেরই কথ্য প্রকাশ। এতে কৃষকের শ্রম নয়, কৃষকের সামাজিক অবস্থানকে ছোট করা হয়

মনস্তাত্ত্বিক দিকটিও গুরুত্বপূর্ণ। আরভিং গফম্যানের ‘টিগমা’ ধারণা অনুযায়ী, সমাজ কোনো পরিচয়ের সঙ্গে নেতিবাচক অর্থ জুড়ে দিলে সে পরিচয়ের মানুষকে হেয় করে। ‘ক্ষ্যাত’ শব্দটি তাই গ্রাম, কৃষিকাজ, মাটির গন্ধ, সাধারণ পোশাক এবং অনাড়ম্বর জীবনকে একসঙ্গে অবমূল্যায়ন করে। সবাই সচেতনভাবে কৃষককে অপমান করতে এ শব্দ ব্যবহার করেন, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কিন্তু অনিচ্ছাকৃত ব্যবহারও বৈষম্যকে স্বাভাবিক করে তুলতে পারে।

এখানেই প্রশ্ন করা দরকার, তাদের রুচি তৈরি করছে কারা? পরিবার, বিদ্যালয়, গণমাধ্যম, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, ইনস্টাগ্রাম— সব মিলিয়ে এক বিশাল সাংস্কৃতিক পরিবেশ। বিশ্বায়নের ফলে ইউরোপীয় বা মার্কিন জনপ্রিয় সংস্কৃতির ছবি, গান, পোশাক ও আবহাওয়াবোধ আমাদের পর্দায় আসে। সেখানে নভেম্বরের বৃষ্টি প্রেম, একাকিত্ব কিংবা নান্দনিক বিষণ্নতার অনুষঙ্গ হতে পারে। সেই সাংস্কৃতিক সংকেত অনুকরণে দোষ নেই। ইউরোপের শীতল শহরে জানালার পাশে বৃষ্টি উপভোগ্য হতে পারে; আমন কাটার মৌসুমে বাংলার মাঠে সেই বৃষ্টি কৃষকের আয়, খাদ্যনিরাপত্তা ও ঋণ শোধের হিসাব ওলটপালট করে দিতে পারে।

তাই ‘নভেম্বর রেইন’ বলা নিষিদ্ধ করার প্রশ্ন নয়। প্রশ্ন হলো, কার অভিজ্ঞতাকে আমরা দৃশ্যমান করছি? বৃষ্টির ছবির পাশে ভেজা ধানের ছবি, কৃষকের উদ্বেগ এবং দিনমজুরের কাজ হারানোর কথাও কি জায়গা পাচ্ছে? গণযোগাযোগের ভাষায়, এটি প্রতিনিধিত্বের প্রশ্ন। যে বাস্তবতা সংবাদ, বিনোদন ও সামাজিক মাধ্যমের আলোচনায় অনুপস্থিত থাকে, জনপরিসরে তার গুরুত্বও কমে যায়।

খনার বচন, ‘যদি বর্ষে অঘ্রাণে, রাজা যান মাগনে’, কৃষিনির্ভর সমাজের দীর্ঘ অভিজ্ঞতার স্মারক। এটি আবহাওয়ার আধুনিক পূর্বাভাস নয়, তবু কৃষকের ক্যালেন্ডারে ঋতুর গুরুত্ব বোঝায়। অগ্রহায়ণের বৃষ্টি কেন উদ্বেগের, তার উত্তর মাঠে পড়ে থাকা ধানেই আছে। রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’য় বাংলার প্রকৃতি ও মাঠের যে মমতা, তা জাতীয় আত্মপরিচয়ের অংশ। সেই মাঠকে গালি বানিয়ে আমরা আসলে নিজেদের খাদ্যভিত্তিক ইতিহাসকেই অস্বীকার করি। রাজা ভিক্ষা যদি মাগতে যায়, প্রজারা ‘কুল’ সেজে কুলহারা কলঙ্ক নিয়ে সেই রাজাকেই হয়তো আবার ‘ক্ষ্যাত’ ডাকব! নভেম্বরে বৃষ্টি হলে কারও কাছে তা রোমান্টিক হতে পারে, কৃষকের কাছে তা ফসলের হিসাব। এ দুই সত্যকে একসঙ্গে দেখতে শেখাই সম্ভবত ‘পরিণত রুচি’।

 

লেখক: সহযোগী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চবি; পিএইচডি রিসার্চ স্কলার, যাদবপুর বিশ্ববিদ্যালয়

 

জাতীয় সংগীতফসলসামাজিক মাধ্যমনভেম্বর রেইন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’