Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

কাতার বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক পেলেন বাংলাদেশের আফরোজা

এম আর তাহরীম, কাতার থেকে
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬
শেয়ার করুন:
কাতার বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক পেলেন বাংলাদেশের আফরোজা

সংগৃহীত ছবি

কাতার বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি স্বর্ণপদক পেয়েছেন মৌলভীবাজারের বড়লেখার মেয়ে আফরোজা বিনতে নুর। অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি এ পদক অর্জন করেন। একই সঙ্গে সর্বোচ্চ নম্বর পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ‘ডিনস লিস্টে’ও স্থান করে নিয়েছেন তিনি।

আফরোজা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের কাতারপ্রবাসী আব্দুল নুরের বড় মেয়ে। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে কাতারেই বসবাস করছেন তিনি।

২০২৬ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ফার্মেসি থেকে স্নাতক সম্পন্ন করেন আফরোজা। এর স্বীকৃতি হিসেবে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজটির ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আব্দেল আলী এগুনির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বর্ণপদক ও সনদ গ্রহণ করেন তিনি।

আফরোজার বাবা আব্দুল নুর জানান, উচ্চশিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে একই বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ফার্মেসি (ফার্মডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার পরিকল্পনা রয়েছে তার মেয়ের। এর মাধ্যমে ফার্মেসি শিক্ষায় আরও উচ্চতর ডিগ্রি অর্জনের পথে এগিয়ে যেতে চান আফরোজা।

আরও পড়ুন

শিব মন্দিরের জমিতে বিরিয়ানি রেস্তোরাঁ!

১৫ নভেম্বর ২০২৬

স্বর্ণপদক অর্জনের অনুভূতি জানিয়ে আফরোজা বলেন, ‘আমি সব সময়ই পড়ালেখায় অত্যন্ত পরিশ্রমী। পড়ালেখার বাইরে অন্য কোনো বিকল্প চিন্তা করতে পারি না। এ ফলাফল অর্জনেও আমি কঠোর পরিশ্রম করেছি।’

নিজের শিক্ষাজীবনের আগের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এর আগে আমি কাতারস্থ বাংলাদেশ এমএনএইচ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করি। ভবিষ্যতে উচ্চশিক্ষা শেষ করে দেশের জন্য কাজ করতে চাই।’

বিদেশের মাটিতে আফরোজার এ অর্জনে তার পরিবার, স্বজন ও কাতারপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এই সাফল্য দেশের জন্যও গর্বের বলে মনে করছেন স্বজনেরা।

প্রবাসকাতার বিশ্ববিদ্যালয়বাংলাদেশের শিক্ষার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!