Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

জাতিসংঘের সামনে সম্মিলিত কণ্ঠে একুশের গান

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২০
জাতিসংঘের সামনে সম্মিলিত কণ্ঠে একুশের গান

সংগৃহীত ছবি

দেশে তখন একুশের প্রথম প্রহর। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে জড়ো হচ্ছে জনতা। ঠিক তেমন সময় কয়েক হাজার মাইল দূরে জাতিসংঘের সদর দপ্তরের সামনে দিনে-দুপুরে যেন নেমে এলো একুশের প্রথম প্রহর। সম্মিলিত কণ্ঠ গেয়ে উঠল, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি... আমি কি ভুলিতে পারি...’।


একুশের প্রথম প্রহরের সঙ্গে মিলিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ১ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে এভাবেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল প্রবাসী বাংলাদেশিদের একটি দল। ভিডিওকলে তখন যুক্ত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।


প্রবল বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার মধ্যে জাতিসংঘ সদর দপ্তরের সামনে দ্যাগ হ্যামারশোল্ড পার্কে অস্থায়ী শহীদ মিনারে এক শিশুর ফুল দেয়ার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর ভাষা শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিটের নিরবতা। 


সম্মিলিত কণ্ঠে একে একে শোনা যায়, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি’, ‘রাষ্ট্রভাষা আন্দোলন করিলিরে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি’, ‘দাম দিয়ে কিনেছি বাংলা-কারো দানে পাওয়া নয়’- এসব গান। আবৃত্তি করা হয় ‘একুশ আগুন রঙের পাখি’ কবিতাটি। 


অনুষ্ঠানে ভিডিও বার্তায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‛আজকের এ আয়োজনে মাধ্যমে আমরা শুধু অতীতকেই স্মরণ করছি না, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষা ও সংস্কৃতির দায়িত্বও অর্পণ করছি... আমি বিশ্বাস করি, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এই ইতিহাস থেকে অনুপ্রাণিত হবে, বাংলা ভাষা-সাহিত্য ও সংস্কৃতি চর্চায় আরো অঙ্গীকারবদ্ধ হবে।’




অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিশ্বজিৎ সাহা। সেখানে বক্তব্য দেন জাতিসংঘের সাবেক উন্নয়ন গবেষণা প্রধান ও নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা-২০২৬ এর আহ্বায়ক নজরুল ইসলাম। 


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘বাঙালির চেতনা মঞ্চ’র চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, কমিউনিটি লিডার সাখাওয়াত আলী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজউদ্দীন আহমেদ সোহাগ, ব্রঙ্কস সোসাইটির জহির উদ্দীন ও বিজয় সাহা।


মোহাম্মদ শাহীন হোসেনের পরিচালনায় চলে সম্মিলিত কণ্ঠের গান; যাতে তবলায় ছিলেন হারাধন কর্মকার। গিটারে ‛ধন ধান্যে পুষ্পে ভরা’ বাজিয়ে শোনান কাব্য। আর আবৃত্তি করেন ভাষা সাহা। 

যুক্তরাষ্ট্রজাতিসংঘশহীদ মিনারপ্রবাসীআন্তর্জাতিক মাতৃভাষা দিবসঅমর একুশে ফেব্রুয়ারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!