Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় প্রবাস

৭৯তম কান উৎসবের পর্দা উঠছে কাল, প্রস্তুত লালগালিচা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৭:৫৬
৭৯তম কান উৎসবের পর্দা উঠছে কাল, প্রস্তুত লালগালিচা

কাল থেকে শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব- হাসান ইলিয়াছ তানিম

ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর কানে কাল থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। ১২ থেকে ২৩ মে পর্যন্ত চলবে এ উৎসব। যেখানে বিশ্ব সিনেমার শীর্ষ নির্মাতা, শিল্পী ও প্রযোজকরা একত্র হবেন।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১২ মে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, শহরের ঐতিহাসিক পালে দে ফেস্টিভাল প্রাঙ্গণে। এর মধ্য দিয়েই শুরু হবে বহুল প্রতীক্ষিত লালগালিচা পর্ব। যেখানে আন্তর্জাতিক তারকা, চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পীদের উপস্থিতিতে জমে উঠবে উৎসবের প্রথম দিন।

উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে থাকছেন ফরাসি অভিনেত্রী আই হাইদারা। এবারের প্রধান প্রতিযোগিতা বিভাগের জুরি সভাপতির দায়িত্ব পালন করছেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান পরিচালক পার্ক চান উক।

এবারের প্রতিযোগিতা বিভাগে মোট ২২টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকা এবং অন্যান্য অঞ্চলের এসব চলচ্চিত্র মর্যাদাপূর্ণ সোনালি পাম পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

কান চলচ্চিত্র উৎসবকে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। যেখানে প্রতি বছর বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শনী, প্রিমিয়ার এবং আন্তর্জাতিক চলচ্চিত্র বাজার কার্যক্রম অনুষ্ঠিত হয় একসঙ্গে।

এবারের আসরে বিশেষ সম্মানসূচক সোনালি পাম প্রদান করা হবে নিউজিল্যান্ডের পরিচালক পিটার জ্যাকসন এবং যুক্তরাষ্ট্রের সংগীত ও চলচ্চিত্রশিল্পী বারবারা স্ট্রাইস্যান্ডকে।

প্রতিযোগিতা বিভাগে আলোচনায় রয়েছে স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভারের নতুন চলচ্চিত্র বিটার ক্রিসমাস।

এবারের উৎসবে কোনো নির্দিষ্ট প্রতিপাদ্য ঘোষণা করা হয়নি। তবে আয়োজনে গুরুত্ব পাচ্ছে বিশ্ব সিনেমার বৈচিত্র্য, নতুন প্রজন্মের নির্মাতাদের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের পরিবর্তিত প্রবণতা।

উৎসবের সমাপনী দিন ২৩ মে ঘোষণা করা হবে সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন বিভাগের পুরস্কার। সেই ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। তবে পুরো সময় কান শহর থাকবে বিশ্ব সিনেমার কেন্দ্রবিন্দুতে।

কান চলচ্চিত্র উৎসবফ্রান্সসিনেমা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise