Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

রোমানিয়া পাঠানোর প্রলোভনে মিসরে নিয়ে জিম্মি, অভিযোগ ৩ বাংলাদেশির বিরুদ্ধে

আফছার হোসাইন, মিসর থেকে
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৬:১৫
শেয়ার করুন:
রোমানিয়া পাঠানোর প্রলোভনে মিসরে নিয়ে জিম্মি, অভিযোগ ৩ বাংলাদেশির বিরুদ্ধে

অভিযুক্ত সাইফুল, মেহেদি ও মামুন (ডানে)

ইউরোপের দেশ রোমানিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই বাংলাদেশিকে মিসরে নিয়ে গিয়ে চার মাস ধরে আটকে রেখে নির্যাতন, পাসপোর্ট জব্দ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালালচক্রের বিরুদ্ধে। সাইফুল ও নাইম নামে ওই দুই ভুক্তভোগীদের দাবি, ইউরোপে যাওয়ার আশায় তারা ওই চক্রকে মোট ২৬ লাখ ৭০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু মিসরে যাওয়ার পর রোমানিয়ায় পাঠানোর কোনো ব্যবস্থা না করে উল্টো একটি ফ্ল্যাটে তাদের জিম্মি করে রাখা হয়।

তাদের দাবি, চার মাস পর দালালচক্রটি তাদের ওই বাসায় রেখে অন্যত্র চলে যায়। পাসপোর্ট জব্দ থাকা এবং অব্যাহত প্রাণনাশের হুমকির কারণে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের।

কায়রোর বাংলাদেশি অধ্যুষিত এল-মার্গ এলাকার ‘রহমান অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানায় গত বুধবার রাতে স্থানীয় কয়েকজন প্রবাসী ওই দুই ভুক্তভোগীকে নিয়ে আসেন। কারখানার স্বত্বাধিকারী মজিবুর ইসলাম তাদের সমস্যার কথা জানতে চাইলে তারা কান্নায় ভেঙে পড়েন এবং নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন।

আরও পড়ুন

মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

২৬ নভেম্বর ২০২৬

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে মামুন ও সাইফুল নামের দুই ব্যক্তি তাদের মিসরে নিয়ে আসেন। সেখানে পৌঁছানোর পর মেহেদি নামের অপর এক ব্যক্তির জিম্মায় তাদের রাখা হয়। তাদের অভিযোগ, মামুন, সাইফুল ও মেহেদি এই তিনজনের যোগসাজশে রোমানিয়ায় পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেন।

এক ভিডিও সাক্ষাৎকারে ভুক্তভোগীরা জানান, মিসরে আনার পর এল-মার্গ এলাকার একটি ফ্ল্যাটে তাদের চার মাস বন্দি করে রাখা হয়। সেখানে প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম খাবার দেওয়া হতো এবং বাইরের কারও সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ ছিল না। চার মাস পর ফ্ল্যাটে রেখেই সাইফুল ও মেহেদি অন্যত্র চলে যান এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরে তারা বলেছেন, ‘আমাদের কাছে কোনো পাসপোর্ট ছিল না। বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়া কোথাও কাজ জোগাড় করা সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে এলাকার বিভিন্ন স্থানে ঘুরে মানুষের সাহায্যে দিন কাটাতে হয়েছে। কোনো দিন একবেলা খাবার জুটলে পরের বেলা না খেয়ে থাকতে হয়েছে।’

তাদের ভাষ্য, ‘আমাদের পাসপোর্ট আটকে রাখায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। কাউকে কিছু জানালে অপহরণ ও খুন করার হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে কোথাও যেতে পারছিলাম না, এমনকি কারও কাছে সাহায্য চাইতে যাওয়ার মতো কোনো মাধ্যমও আমাদের ছিল না।
আরও পড়ুন

পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

১৬ নভেম্বর ২০২৬

কারখানার স্বত্বাধিকারী মজিবুর ইসলাম জানান, ভুক্তভোগীদের কাছ থেকে বিস্তারিত জানার পর তিনি মেহেদি ও সাইফুলকে ডেকে নিজের অফিসে নিয়ে আসেন। সেখানে তারা স্বীকার করেন, বাংলাদেশে তাদের মূল হোতা মেহেদির চাচা মামুন। ভুক্তভোগী দুজনকে কেবল মিসর পর্যন্ত পৌঁছে দেওয়ার চুক্তি ছিল বলে তারা দাবি করেন। এ সময় মেহেদি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য দাবি করে বলেন, দেশে তার বিরুদ্ধে মামলার পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে এবং মিসরেও কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না।

মজিবুর ইসলামের তথ্য অনুযায়ী, দালালচক্রটি প্রায় ছয় মাস ধরে ভুক্তভোগীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। ক্ষুধার জ্বালায় তাদের ভিক্ষা করেও খাবার সংগ্রহ করতে হয়েছে।

সম্প্রতি স্থানীয় কয়েকজন প্রবাসী বাংলাদেশি বিষয়টি আঁচ করতে পেরে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। শুরুতে ভয়ে তারা মুখ খুলতে না চাইলেও পরে প্রবাসীদের আশ্বাসে পুরো ঘটনা এবং দালালদের হুমকির বিষয়টি খুলে বলেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে মজিবুর ইসলাম জানান, তিনি ভুক্তভোগী দুজনকে নিজের হেফাজতে রেখেছেন এবং মেহেদি ও সাইফুলকে চাপ দিচ্ছেন যেন অতি দ্রুত তাদের পাসপোর্ট ও সম্পূর্ণ অর্থ ফেরত দিয়ে নিরাপদে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

অভিযুক্ত সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কায়রোর এল-মার্গ এলাকায় চানাচুর ও মুড়ি বিক্রি করেন। মাঝেমধ্যে দু-একজনকে মিসরে নিয়ে আসেন। তবে ইউরোপে পাঠানোর উদ্দেশ্যে কাউকে মিসরে আনেননি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, দুই ভুক্তভোগীর মধ্যে একজনকে ভিজিট ভিসায় মিসরের পিরামিড দেখানোর জন্য নিয়ে এসেছেন। মামুন নামের এক ব্যক্তি তাদেরকে তার ও মেহেদির কাছে পাঠিয়েছেন বলেও জানান সাইফুল। এ সময় বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ না করার অনুরোধ করেন তিনি।

অন্যদিকে, মেহেদি ও মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মামুনকে পাওয়া যায়নি। তবে মেহেদি দাবি করেন, ‘আমি নিজেও প্রতারণার স্বীকার। মামুন আমাকে রোমানিয়া পাঠানোর কথা বলে ৯ লাখ ২০ হাজার টাকা নিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ওই দুই ভুক্তভোগী আমাকে কোনো টাকা-পয়সা দেননি এবং তাদের আটকে রাখা বা হুমকি দেওয়ার অভিযোগও মিথ্যা। বরং মামুনের প্রতারণা বুঝতে পেরে আমি সতর্কতামূলক ভিডিও তৈরি করেছি।’ তার দাবি, তাকে এ ঘটনায় অযথা জড়ানো হচ্ছে এবং তিনিও একজন ভুক্তভোগী।

এ বিষয়ে দূতাবাস  ও স্থানীয় প্রশাসনের কাছে মন্তব্যের অনুরোধ করা হয়েছে। তবে প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পাওয়া যায়নি।

মিসররোমানিয়াবাংলাদেশিজিম্মি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে