সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে উপকূলের মানুষ যখন আন্দোলন করছেন, তখন বনের ভেতর থেকে আবারও জেলেদের অপহরণের অভিযোগ উঠেছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খাল থেকে মুক্তিপণের দাবিতে অন্তত ১১ জেলেকে অপহরণ করেছে দস্যুরা। স্বজন ও অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা জেলেদের ভাষ্য, শ্যামনগরের গাবুরা ইউনিয়নের আমির আলী ও দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন দুটি বাহিনীর পরিচয়ে এসব অপহরণ করা হয়েছে।গত শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার বিকাল পর্যন্ত সুন্দরবনের নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চাল...