Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টেকনাফে মুক্তিপণের দাবিতে জিম্মি ৪ তরুণ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ২১:০০
টেকনাফে মুক্তিপণের দাবিতে জিম্মি ৪ তরুণ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা চার তরুণকে উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। অপহরণকারীরা তাদের পরিবারের কাছে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পাহাড়ি জঙ্গল দিয়ে পালিয়ে যায়। এদিকে পৃথক ঘটনায় অপহৃত পল্লী ও হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. কামাল উদ্দিন ওরফে বিএ কামালের এখনো কোনো সন্ধান মেলেনি।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে র‌্যাব-১৫ ও টেকনাফ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে চার তরুণকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন ফেনীর দাগনভূঞার গণিপুর এলাকার আব্দুল করিমের ছেলে এমাম হোসেন জিসান (২৩), একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে মো. এমাম হোসেন (১৮), ফেনী পৌরসভার পশ্চিম রামপুর এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে তহিদুল ইসলাম তামিম (১৯) এবং হবিগঞ্জের বাহুবলের নোয়াঐ এলাকার জজ মিয়ার ছেলে সুমন মিয়া প্রকাশ হোসাইন (২২)।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গত ২৬ জুন ফেনী থেকে টেকনাফের হ্নীলা এলাকায় এসে নিখোঁজ হন এমাম হোসেন জিসান ও তহিদুল ইসলাম তামিম। পরে ২৮ জুন এ ঘটনায় ফেনীর দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। অভিযোগ পাওয়ার পর র‌্যাব-১৫-এর গোয়েন্দা দল তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হওয়া যায়, নিখোঁজ দুই তরুণ টেকনাফের একটি পাহাড়ি অপহরণকারী চক্রের হাতে জিম্মি রয়েছেন।

তার ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) ও টেকনাফ মডেল থানা পুলিশের সদস্যরা রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে যৌথ অভিযান চালান। চারদিক থেকে পাহাড় ঘিরে ফেলার পর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে চার তরুণকে জীবিত উদ্ধার করা হয়।

আরও পড়ুন

চাহিদা ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ, মিলছে ১৬

৩০ জুন ২০২৬

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহরণকারীরা তাদের হাত-পা বেঁধে পাহাড়ের আস্তানায় আটকে রেখেছিল। পরে পরিবারের সদস্যদের কাছে ফোন করে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নির্ধারিত সময়ে টাকা দিতে না পারায় তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। উদ্ধার হওয়া ভুক্তভোগীদের দাবি, অভিযান পরিচালনা না হলে যেকোনো সময় তাদের জীবনহানির আশঙ্কা ছিল।

প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা শেষে চারজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন র‌্যাবের সহকারী পরিচালক আ. ম. ফারুক। তিনি আরও জানান, অপহরণচক্রের মূল হোতা ও সহযোগীদের গ্রেপ্তারে দুর্গম পাহাড়ি এলাকায় র‌্যাব ও পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে টেকনাফে অপহরণের আরেকটি ঘটনায় উদ্বেগ কাটেনি। গত ২৮ জুন দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া জুম্মাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহৃত পল্লী ও হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. কামাল উদ্দিন ওরফে বিএ কামালের (৬৫) এখনো কোনো সন্ধান মেলেনি। তিনি বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালিয়া জুম্মাপাড়া এলাকার মৃত মকবুল আহমদের ছেলে এবং দীর্ঘদিন ধরে এলাকায় পল্লী ও হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সেবা দিয়ে আসছেন।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ বলেছেন, ‘অপহৃত চিকিৎসককে উদ্ধারে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন। তাকে জীবিত উদ্ধারে সব ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত।’

কক্সবাজারটেকনাফজিম্মি৪ তরুণ উদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে