হজযাত্রী কমছে, বাড়ছে ওমরাহ
- বিমান ভাড়া কমিয়েও মিলছে না হজযাত্রী
- প্রাক-নিবন্ধনের সময় আছে ২০ দিন
- শেষ মুহূর্তের আশায় ধর্ম মন্ত্রণালয়

গ্রাফিকস: আগামীর সময়
আওয়ামী আমলের শেষ সময়ে হজযাত্রীদের উড়োজাহাজ ভাড়া ছিল প্রায় ২ লাখ টাকা। তখন মোট খরচ ছিল সাড়ে ৫ লাখ থেকে সাড়ে ৭ লাখ টাকা। অন্তর্বর্তী সরকার ভাড়া কমিয়ে ১ লাখ ৬৫ হাজার টাকা করায় কিছুটা হালকা হয় ব্যয়ের বোঝা। বিএনপি সরকার আরও ৩৫ হাজার হ্রাস করে সেই ভাড়া ১ লাখ ৩০ হাজারে নামালেও মিলছে না কোটা অনুযায়ী হজযাত্রী। অন্যদিকে ১ লাখ ১৫ হাজার টাকায় করা যায়



