আওয়ামী আমলের শেষ সময়ে হজযাত্রীদের উড়োজাহাজ ভাড়া ছিল প্রায় ২ লাখ টাকা। তখন মোট খরচ ছিল সাড়ে ৫ লাখ থেকে সাড়ে ৭ লাখ টাকা। অন্তর্বর্তী সরকার ভাড়া কমিয়ে ১ লাখ ৬৫ হাজার টাকা করায় কিছুটা হালকা হয় ব্যয়ের বোঝা। বিএনপি সরকার আরও ৩৫ হাজার হ্রাস করে সেই ভাড়া ১ লাখ ৩০ হাজারে নামালেও মিলছে না কোটা অনুযায়ী হজযাত্রী। অন্যদিকে ১ লাখ ১৫ হাজার টাকায় করা যায় ওমরাহ। বিশেষ প্যাকেজ নিলেও সেই খরচ ছাড়ায় না ৩ লাখ। এ কারণে বাড়ছে ওমরাহযাত্রী।
সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে এবারের হজের প্রাক-...