Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

৫৫ বছরে বাংলাদেশ বিমান বাহিনী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৭
৫৫ বছরে বাংলাদেশ বিমান বাহিনী

নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে মাত্র তিনটি উড়োজাহাজ ও ৫৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ বিমান বাহিনী পা দিয়েছে ৫৫ বছরে। গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরত্বগাথা ধারণ করে সোমবার (২৮ সেপ্টেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী।

মুক্তিযুদ্ধের সূচনালগ্নের স্মৃতি ধারণ করে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর পালন করা হয় ‘বিমান বাহিনী দিবস’। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি বাশারের সি-১৩০ হ্যাঙ্গারে বাংলাদেশ বিমান বাহিনীর ৫৫ বছরের পথচলা ও অর্জন নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। ঢাকা এলাকায় কর্মরত বিমান বাহিনীর কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি (এয়ার) ও বেসামরিক সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

দেশের আকাশসীমা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বিমান বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, কঠোর শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন বিমান বাহিনী প্রধান।

আরও পড়ুন

গরিবের হাসপাতাল রাড্ডা টার্গেটে দেড় যুগ থেকেই

২৮ সেপ্টেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধের ভেতরেই জন্ম

বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস সরাসরি মহান মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত। ১৯৭১ সালে দেশের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিমান বাহিনীর বাঙালি সদস্যরা পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ ত্যাগ করে অংশ নেন মুক্তিযুদ্ধে। মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার, বীর উত্তম। সম্মুখযুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি সেক্টর কমান্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিমান বাহিনীর সদস্যরা।

মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী দিনগুলোতে যুদ্ধের গতি-প্রকৃতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে একটি স্বতন্ত্র বিমান বাহিনী গঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়। সেই প্রয়োজন থেকেই ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে ‘কিলো ফ্লাইট’-এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়।

তিন বিমান, ৫৭ সদস্য থেকে যাত্রা

শুরুতে কিলো ফ্লাইটে ছিল একটি অটার বিমান, একটি ডাকোটা বিমান ও একটি অ্যালুয়েট হেলিকপ্টার। এসব উড়োজাহাজের সঙ্গে ছিলেন কয়েকজন সাহসী বাঙালি বৈমানিক, বিমানসেনা ও বেসামরিক বৈমানিকসহ মোট ৫৭ জন সদস্য। এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, বীর উত্তম, কিলো ফ্লাইটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

মহান মুক্তিযুদ্ধের সময় কিলো ফ্লাইট ৫০টিরও বেশি বিমান অভিযান পরিচালনা করে। এসব অভিযানের মাধ্যমে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে নবগঠিত এই বিমান ইউনিট।

দেশের আকাশসীমা রক্ষায় অঙ্গীকার

৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটে পালন করা হয় বিশেষ কর্মসূচি। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্টগুলোতেও দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় কর্মসূচির।

এর মধ্যে ছিল বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও অর্জন নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত এবং বিভিন্ন মেসে প্রীতিভোজ।

মুক্তিযুদ্ধের সময় তিনটি উড়োজাহাজ ও ৫৭ সদস্যের কিলো ফ্লাইট থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ বিমান বাহিনী ৫৫ বছরের পথচলায় দেশের আকাশসীমা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সেই গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণের পাশাপাশি ভবিষ্যৎ দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

বিমান বাহিনী৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন

    অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন