Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

২০২৮ থেকে নতুন শিক্ষা কারিকুলাম : শিক্ষামন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৬:৪২
২০২৮ থেকে নতুন শিক্ষা কারিকুলাম : শিক্ষামন্ত্রী

ছবি: আগামীর সময়

‘আমাদের মতো শিক্ষাব্যবস্থা বিশ্বের কোথাও নেই। এ অবস্থার পরিবর্তন দরকার। এখন শুধু চারটি নতুন বই দেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হবে। এখন থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে,’ বলছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

আজ মঙ্গলবার এসডিজির জাতীয় সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য রাখছিলেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কক্ষে তিন দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রিকনস্ট্রাকটিং ফ্রাগল ইকোনমি অ্যান্ড অ্যাচিভিং এসডিজিস শীর্ষক এ অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

তিনি বলছিলেন, ‘শিক্ষায় সিস্টেম লস আছে। প্রতিটি ধাপে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। ভয়াবহ অবস্থা। বিদ্যুতে সিস্টেম লস রিকভার করা যায়। কিন্তু শিক্ষায় সিস্টেম লস জাতির অপূরণীয় ক্ষতি করছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে কাজ চলছে।’

তার ভাষ্য, এসডিজি অর্জনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। এজন্য শিক্ষায় বরাদ্দ বাড়ানো হচ্ছে। আগামী ১৫ আগস্ট ৭৫ হাজার শিক্ষককে পেনশনভাতা দেওয়া হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খানিকটা দুঃখ প্রকাশ করে তিনি মন্তব্য করেন, ‘ভেবেছিলাম জুলাই বিপ্লবের পর সবাই মিলে দেশটা গড়তে একসঙ্গে কাজ করব। কিন্তু সেটি হচ্ছে না। শুধু আন্দোলন আর আন্দোলন। পরীক্ষা নিলেও আন্দোলন, না নিলেও আন্দোলন। পাস করলেও আন্দোলন, ফেল করলেও আন্দোলন। আন্দোলন করে কাজ করতে দেওয়া হচ্ছে না। এটা কাম্য ছিল না। একটু ধৈর্য ধরতে হবে। দেখতে হবে আমরা কী করছি। সমালোচকরা সমালোচনা করুন, কিন্তু সেটি হতে হবে গঠনমূলক।’


আরও পড়ুন

‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি’ বক্তব্য দেওয়া মানিক চট্টগ্রাম দক্ষিণ এনসিপির নেতৃত্বে

১১ আগস্ট ২০২৬

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি বলছিলেন, ‘বিনিয়োগনির্ভর, কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়ে তোলার কাজ চলছে। কিন্তু বড় চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি সংকট। এই সংকট সুইচ টিপে সমাধান করা যাবে না। দেশের গ্যাস উত্তোলনের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে এলএনজি আমদানির চেষ্টা চলছে। কিন্তু সেই আমদানিতেও সমস্যা হচ্ছে।’



এডিবির সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিজিএমইএর মহাসচিব ড. সাহেদুল ইসলাম এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের। অনুষ্ঠানে এসডিজির বিভিন্ন গোলের ওপর ৬টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।



বক্তারা বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। জনমিতির সুবিধা কাজে লাগাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। দেশে দারিদ্র্যের ঝুঁকি কমাতে হবে। এছাড়া ডিসেন্ট ওয়ার্ক তৈরি করতে ব্যবসার পরিবেশ উন্নয়নের পাশাপাশি বাণিজ্যের বাধা দূর করতে হবে। নিশ্চিত করতে হবে সুশাসন। আয়ের সঙ্গে যুক্ত শ্রমিকদের কম মজুরি দিয়ে বৈষম্য দূর করা যাবে না—এমনও বলছিলেন তারা।



বিশেষ করে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্যসচিব ড. মঞ্জুর হোসেন অভিযোগ করছিলেন, দেশে দারিদ্র্য হারের হালনাগাদ তথ্য নেই। যদিও বেসরকারি বিভিন্ন সংস্থার গবেষণায় জানানো হচ্ছে কোভিড মহামারী ও যুদ্ধসহ নানা কারণে মূল্যস্ফীতি বেড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে দরিদ্রদের ওপর। দারিদ্র্য হার বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে আয় বৈষম্য। এসব টেকসই উন্নয়নের অন্যতম বাধা।


এসডিজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে