ঢাকার আকাশ আজ মেঘলা, হতে পারে বৃষ্টি
অনলাইন ডেস্ক

ছবি: ফোকাস বাংলা
রাজধানী ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা হতে মেঘলা। আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।
বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৪ মিলিমিটার।




