Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:০৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ। ১৯২০ সালের ১৭ মার্চ টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়েরা খাতুন।

ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি আকৃষ্ট ছিলেন শেখ মুজিব। কৈশোরকালেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন। এ কারণে অল্প বয়সেই তাকে কারাবরণ করতে হয়। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ধীরে ধীরে তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন বাঙালির অধিকার আদায়ের সংগ্রামের অন্যতম প্রধান নেতৃত্ব। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া তার ঐতিহাসিক ভাষণ বাঙালির স্বাধীনতার আন্দোলনকে নতুন গতি দেয়।
পরে ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী তাকে গ্রেফতার করে। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল আততায়ীর গুলিতে সপরিবারে নিহত হন জাতির এই মহান নেতা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি পাল্টে যায়। গেল দুই বছর তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কাটে দিবসটি।

দিবসশেখ মুজিবুর রহমানজন্মবার্ষিকীবঙ্গবন্ধু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise