ভুলভাল তথ্য, বানানে অমার্জনীয় ভুল, যতি বা বিরাম চিহ্নের অপব্যবহার, অসম্পূর্ণ বাক্য, পাতায় পাতায় গুগল ট্রান্সলেটের বৈজ্ঞানিক বিভ্রাটের ছাপ, সূচিপত্রে লেখার শিরোনাম আছে তো, ভেতরে নেই সেই লেখা। পাশাপাশি কারিগরি ও কাগজের নিম্নমান। এমনই দশা দেশের বাজারে থাকা অধিকাংশ শিশু পাঠ্যের। এমনকি শিশুদের পাঠ্যবইয়ে পড়েছে রাজনীতির ছায়া, রয়েছে ঐতিহাসিক বিভ্রান্তিও। এমন প্রেক্ষাপটের মধ্য দিয়েই আজ ২ এপ্রিল পার হলো আন্তর্জাতিক শিশু পাঠ্য দিবস। দিবসটি পালিত হচ্ছে বিশ্বজুড়েই। ১৯৬৭ সাল থেকে বিখ্যাত ডেনিশ লেখক হ্যান্স...