Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

প্রধানমন্ত্রী

যারা বড় বড় কথা বলছে ১৭ বছর রাজপথে দেখিনি তাদের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ২১:৩৫
যারা বড় বড় কথা বলছে ১৭ বছর রাজপথে দেখিনি তাদের

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিরোধী দলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একাত্তরে তাদের ভূমিকা কী ছিল আমরা দেখেছি। ১৯৮৬ সালে তাদের ভূমিকা কী ছিল আমরা দেখেছি। ১৯৯৬ সালে তাদের ভূমিকাসহ বিগত ১৭ বছর তাদের ভূমিকাও দেখেছি। ১৭ বছর জনগণের আন্দোলনে তাদের রাজপথে দেখিনি।’

তারেক রহমান বলেন, ‘বিএনপির সঙ্গে যে রাজনৈতিক দলগুলো মাঠে ছিল তাদের নেতাকর্মীরা অত্যাচার-নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছে। আজ যারা বড় বড় কথা বলছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের আমরা বিগত ১৭ বছর রাজপথে দেখিনি।’

আজ রবিবার সন্ধ্যায় কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন সরকারপ্রধান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কী করেছে।’

আরও পড়ুন

দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?

১৩ আগস্ট ২০২৬

‘সেই অতীত বিবেচনা করে তাদের চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই ভবিষ্যতে তারা কী করবে সেদিকে নজর রাখতে হবে’— যোগ করেন প্রধানমন্ত্রী।

কিশোরগঞ্জ স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়। এতে জেলার নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মানী দেন তিনি। এ ছাড়া অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের আর্থিক অনুদানের চেক এবং একজন প্রতিবন্ধীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণকে সঠিকভাবে গড়তে না পারলে দেশ এগিয়ে নেওয়া যাবে না। প্রত্যেক নাগরিককে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তুলতে না পারলে কখনোই দেশ গড়তে পারব না।’

তারেক রহমান আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি এ দেশের জনগণকে ঘিরে, এই দেশের জন্য। আমাদের লক্ষ্যই মানুষের জন্য কাজ করা, মানুষের ও দেশের ভাগ্য পরিবর্তন করা। যে রাজনীতি আপনাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে, সেটিই আমাদের রাজনীতি। যে রাজনীতি আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করবে, শিক্ষার ব্যবস্থা করবে, অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে, সেটিই বিএনপির রাজনীতি।’

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের নেতাদের সম্মানী প্রদান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ প্রভৃতি কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ভবিষ্যৎ সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে। কৃষিব্যবস্থা গড়ে তুলতে হবে, কলকারখানা তৈরি করতে হবে, বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংসদ সদস্য ফজলুর রহমান, মাজহারুল ইসলাম, জালাল উদ্দীন বক্তব্য দেন।

ফ্যামিলি কার্ডের পর শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচির মধ্য দিয়ে তার এক দিনের কিশোরগঞ্জ সফর শেষ হয়।


প্রধানমন্ত্রীতারেক রহমানজামায়াতবিরোধীদলবিরোধী দলীয় জোট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!