Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

মাহবুব আলম লাবলু
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২
শেয়ার করুন:
বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

গ্রাফিকস: আগামীর সময়

নব্বইয়ের দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস হিসেবে পরিচিত ছিল শীর্ষ সন্ত্রাসী হুমায়ুন কবীর ওরফে মুরগি মিলন। তাকে খুনের ঘটনা ঢাকাই অপরাধ জগতে বহুদিন ছিল আলোচিত। তখনকার শীর্ষ অপরাধীদের কুখ্যাত গ‍্যাং ‘সেভেন স্টার’ গ্রুপের অন‍্যতম সদস‍্য মুরগি মিলনকে টিটনের চেয়েও ফিল্মি কায়দায় করা হয়েছিল হত্যা।

দিনটি ছিল ২০০০ সালের ২৭ সেপ্টেম্বর। সেদিন পুরান ঢাকার আদালতে মামলার হাজিরা দিতে গিয়েছিলেন মুরগি মিলন। প্রকাশ্যে ব‍্যস্ততম জজকোর্ট চত্বরে খুনিরা তাকে ঘিরে ধরে পাখির মতো গুলি করে। এর আগে পুলিশ ও জনতার দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে ঘটানো হয় একের পর এক ককটেলের বিস্ফোরণ। গা হিম করা ওই কিলিং মিশন চালিয়েছিল কুখ‍্যাত আরেক শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের অনুসারীরা। ওই হত্যাকাণ্ডের পর বেশ কিছুদিন খুন-পাল্টা খুনের এক অস্থির সময় পার করে রাজধানী ঢাকা। মুরগি মিলনের খুনের বদলা নিতে সেভেন স্টার গ্রুপও তাদের প্রতিপক্ষকে টার্গেট করে কিলিং মিশন শুরু করলে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকার অপরাধ জগৎ।

আন্ডারওয়ার্ল্ডের খোঁজখবর রাখেন— এমন একজন জানান, ২৭ বছর পর শীর্ষ সন্ত্রাসী জোসেফ আহমেদ যেমন তার ভাই হত‍্যার বদলা নিল, তেমনি টিটনের বোন জামাই হালের সবচেয়ে সক্রিয় ও ভয়ংকর সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনও নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবেন না

মঙ্গলবার নিউ মার্কেট এলাকায় ফিল্মি কায়দায় খন্দকার নঈম আহমেদ টিটনকেও প্রায় একই কায়দায় ব‍্যস্ততম রাজপথে খুব কাছ থেকে গুলি করে হত‍্যা করা হয়েছে। যিনি ছিলেন পুলিশের তালিকায় থাকা শীর্ষ সন্ত্রাসীদের একজন। এই খুনের পর যেসব তথ‍্য পাওয়া যাচ্ছে, তাতে ফিরে আসছে মুরগি মিলনের স্মৃতি।

প্রতিশোধ-প্রতিহিংসা আর আধিপত্য‍ বিস্তারের লড়াইয়ে মরিয়া হয়ে উঠেছে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। পুলিশের নিষ্ক্রিয়তা ও অপরাধীদের সম্পর্কে হালনাগাদ তথ‍্য না থাকার সুযোগ নিচ্ছে তারা।

আন্ডারওয়ার্ল্ডের খোঁজখবর রাখেন— এমন একজন জানান, ২৭ বছর পর শীর্ষ সন্ত্রাসী জোসেফ আহমেদ যেমন তার ভাই হত‍্যার বদলা নিল, তেমনি টিটনের বোন জামাই হালের সবচেয়ে সক্রিয় ও ভয়ংকর সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনও নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবেন না। টিটনের অনুসারীরাও মরিয়া হয়ে উঠবে বদলা নিতে। মুরগি মিলন হত‍্যার বদলা নিতে যেমনটি করেছিল সেভেন স্টার গ‍্যাংয়ের সদস‍্যরা। এমন ফিল্মি কায়দায় ঘটতে পারে আরও অনেক খুনের ঘটনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সালে শীর্ষ ২৩ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা ও ২০০৪ সালেই যাত্রা শুরু করা পুলিশের বিশেষায়িত ইউনিট র‍্যাবের ধাওয়ায় দাগি অপরাধীদের অনেকেই পালিয়েছিল দেশ ছেড়ে। আবার কেউ কেউ গ্রেপ্তারও হয়েছিল। আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনকালে কখনো ‘বন্দুকযুদ্ধ’ কখনো ‘ক্রসফায়ার’ নামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল ঢাকার আন্ডারওয়ার্ল্ড। বিদেশে কিংবা কারাগারে বসে নির্ধারিত কিছু ব‍্যবসায়ী গোষ্ঠীর কাছ থেকে চাঁদা তোলা ছাড়া বড় অপরাধ থেকে শীর্ষ সন্ত্রাসীদের প্রায় সবাই বিরত ছিল। সাজার মেয়াদ শেষ হওয়ার পরও অনেক আলোচিত সন্ত্রাসী তখন প্রাণ বাঁচাতে নিরাপদ ঠিকানা হিসেবে কারাগারকেই বেছে নিয়েছিল। তবে সময়ের ব‍্যবধানে বদলে গেছে অপরাধী ও অপরাধের ধরন। অন্তর্বর্তী সরকারের আমলে কারামুক্ত হওয়া অনেকেই এখন অপরাধ জগতে পুরো মাত্রায় সক্রিয়। তাদের কেউ কেউ সন্দেহ আর অবিশ্বাসের জগতে পুরনো হিসাব মেলাতে খাটাচ্ছেন মাথা। এতেই অস্থির হয়ে উঠেছে অপরাধ জগৎ।

দীর্ঘ কারাবাসের পর অন্তর্বর্তী সরকারের সময়ে কারামুক্ত হয় ৯০ দশকে তেজগাঁও এলাকার ত্রাস সুইডেন আসলাম, মিরপুরের আব্বাস আলী ওরফে কিলার আব্বাস, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, হাজারীবাগ এলাকার খন্দকার নাঈম আহমেদ টিটন ও খোরশেদ আলম রাসু ওরফে ফ্রিডম রাসু। এ ছাড়া কারামুক্ত হয়ে হাজারীবাগ ও ধানমন্ডি এলাকার আতঙ্ক সানজিদুল ইসলাম ওরফে ইমন কারাগার থেকে বেরিয়ে পাড়ি জমান বিদেশে। তাদের মধ‍্যে সুইডেন আসলাম নিষ্ক্রিয় থাকলেও অন্য সবাই সক্রিয়। এমন তথ্যই জানা যাচ্ছে ঢাকার অপরাধ জগৎ সম্পর্কে খোঁজখবর রাখা কয়েকজনের সঙ্গে আলাপনে।

এর আগে শীর্ষ সন্ত্রাসীর তকমা মুছে কারামুক্ত হয় জোসেফ আহমেদ। দীর্ঘদিন তিনি ঢাকার অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি সেজে ছিলেন।

এসব সন্ত্রাসীর বেশিরভাগই এক থেকে দেড় যুগের বেশি সময় ধরে ছিল কারাগারে। এখনো কারাগারে আছে— এমন সন্ত্রাসীর কেউ কেউ মুক্তির জন্য জোর তদবির চালাচ্ছিল।

আরও পড়ুন

রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

২৯ এপ্রিল ২০২৬


পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পুরনো ও নতুন গজিয়ে ওঠা অপরাধীদের হালনাগাদ তথ‍্য নেই তাদের কাছে। কাজ চলছে নতুন তালিকা তৈরির।

তাদের দাবি, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীর মধ্যে বড় অংশই এখন দেশের বাইরে। মারা গেছে কেউ কেউ। তাদের বাইরে যারা কারাগারে রয়েছে, তাদের বেশিরভাগই দু-একটি মামলা ছাড়া অন্যগুলোয় খালাস পেয়ে কিংবা জামিন নিয়ে কারাগারে অবস্থান করছিল। পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে এখন তারা জামিনে বের হয়ে আসছে।

২০০১ সালের ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৩ শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে। তাতে নাম ছিল আব্বাস, হেলাল, টিটন ও রাসুর। এই চারজনসহ জামিনে বের হওয়া প্রত্যেকের বিরুদ্ধেই হত্যা, হত্যাচেষ্টাসহ আরও মামলা রয়েছে। কোনো কোনো মামলায় তাদের হয় সাজাও। আবার কোনো কোনো মামলায় উচ্চ আদালত থেকে অব্যাহতিও পায় কেউ কেউ।

সুইডেন আসলাম নিষ্ক্রিয় থাকলেও অন্য সবাই সক্রিয়। এমন তথ্যই জানা যাচ্ছে ঢাকার অপরাধ জগৎ সম্পর্কে খোঁজখবর রাখা কয়েকজনের সঙ্গে আলাপনে

ঢাকার অপরাধ জগৎ নিয়ে কাজ করা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বড় অপরাধীদের মামলা, জামিন, গ্রেপ্তার ও সামগ্রিক কার্যক্রমের ওপর পুলিশের বিশেষ শাখাসহ অন্য গোয়েন্দা সংস্থাগুলো সবসময় করত নজরদারি। সরকার পতনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাঠামোয় ভঙ্গুর অবস্থা তৈরি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে শীর্ষ সন্ত্রাসীরা খুব সহজেই বের হয়ে আসছে। তবে বের হওয়ার পর তাদের ওপর কোনো নেই নজরদারি।

যদিও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের দাবি, শীর্ষ সন্ত্রাসীদের কেউ যাতে নতুন করে অপরাধে জড়াতে না পারে, তা নিশ্চিতে সক্রিয় তারা। আগামীর সময়কে তিনি বললেন, ‘জামিনে বের হয়ে কেউ যেন নতুন করে অপরাধমূলক কাজে জড়াতে না পারে, সেটি নিশ্চিত করতে আমাদের কঠোর নজরদারি রয়েছে। শীর্ষ সন্ত্রাসী, গডফাদার বা যেকোনো পরিচয়েই হোক, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

কোনো অপরাধী কারামুক্ত হলে তাতে অপরাধের মাত্রা বাড়ার শঙ্কা তৈরি হয় বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হকের মত, ‘শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে থেকেই নিয়ন্ত্রণ করত বাইরের অপরাধ। তাই জামিনে মুক্ত হলে তাদের অপরাধের মাত্রা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়।’


আরও পড়ুন

সয়াবিনের লিটারে বাড়ল ৪ টাকা

২৯ এপ্রিল ২০২৬


তিনি বলছিলেন, ‘জামিনে বের হওয়া সন্ত্রাসীরা আবার পুরনো অপরাধের নেটওয়ার্ক সচল করছে কি না, সে বিষয়ে কঠোর নজদারি থাকা প্রয়োজন। তা না হলে ছাত্র-জনতার নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেটি নষ্ট হবে।’

ঢাকার অপরাধ জগৎ যারা নিয়ন্ত্রণ করছে, প্রায় সবারই নব্বইয়ের দশকে উত্থান। যাদের বয়স ৬০ পেরিয়ে। স্বাভাবিক জীবনে থাকা তাদের বন্ধু-স্বজনরা যখন কাটাচ্ছে অবসর জীবন, তখন তারা নিরন্তর মাথা খাটিয়ে চলেছে অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিতে। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে থামাতে হবে এসব বুড়ো মাথার ভেলকি।

অপরাধআন্ডারওয়ার্ল্ডরাজধানী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা