Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

খুনের বদলা খুন

রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

  • স‍াবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই টিপু হত‍্যার প্রতিশোধ নিতে খুন করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী টিটনকে
বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০০:৪৮
রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

সংগৃহীত ছবি

রাজধানীর ব‍্যস্ততম নিউমার্কেট এলাকায় প্রকাশ‍্যে ফিল্মি স্টাইলে গুলি চালিয়ে  হত‍্যা করা হয়েছে পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটনকে (৫৫)। নিহত টিটন আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সম্বন্ধী। মঙ্গলবার সন্ধ‍্যার পর ঘটেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নাড়া দেওয়া এই হত‍্যাকাণ্ডের ঘটনা। তাৎক্ষণিকভাবে গা হিম করা এই খুনের কোনো ক্লু খুঁজে পায়নি পুলিশ। তবে অপরাধ জগতের একাধিক সূত্র বলছে, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত‍্যার বদলা নিতেই পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড।

কিলিং মিশন চালাতে মাসখানেক আগে দুবাই থেকে ঢাকায় আসেন মোহাম্মদপুরের বাদল ওরফে কিলার বাদল। দুবাই বসে এই খুনের পরিকল্পনা করেন সাবেক সেনাপ্রধানের ভাই পুরস্কার ঘোষিত আরেক শীর্ষ সন্ত্রাসী জোসেফ আহমেদ।

প্রত‍্যক্ষদর্শীদের ভাষ্য, সবে সন্ধ‍্যা পেরিয়ে নেমেছে আঁধার। তবে স্ট্রিটলাইটের আলোতে তখনো আলোকিত রাজধানীর নিউমার্কেটের পাশের বটতলা এলাকা। সেখান দিয়েই দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলেন টিটন। ঠিক তখনই তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করেন মোটরবাইকে আসা ঘাতক চক্রের সদস‍্য, যিনি দুই হাতে অস্ত্র চালাতে পারদর্শী। এরপর দৌড়ে কাছে গিয়ে আরও দুই রাউন্ড গুলি করেন মুখে মাস্ক পরা অস্ত্রধারী। ঘাতকের তপ্ত বুলেটের আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন টিটন। তখন তার মৃত‍্যু নিশ্চিতে মাথায় অস্ত্র ঠেকিয়ে আরেক দফা গুলি করেন ঘাতক। পরে মোটরসাইকেলে করে পালিয়ে যান তারা। গুলিবিদ্ধ টিটনের নিথর দেহ উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। রাত সাড়ে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক।

গুলির ঘটনার প্রত্যক্ষদর্শী রতন নামে এক কিশোর জানিয়েছে, চোখের নিমিষেই ঘটে যায় পুরো ঘটনা। হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যেতে ঘাতকরা সময় নিয়েছে মাত্র ১ মিনিট। এমনকি ঘটনার সময় লোকজন চিৎকার দিলে, পালানোর আগে এক রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়ে তারা। পরে দৌড়ে গিয়ে একটি মোটরসাইকেলের পেছনে ওঠে ঘাতক। মোটরসাইকেলটি চলে যায় বিজিবি গেটের দিকে। আশপাশের লোকজনের সহায়তায় টিটনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

টিটনের হাতে, গায়ে ও মাথায় বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক মো. ফারুক।

অপরাধ জগতের একাধিক সূত্র জানাচ্ছে, ২০০৫ সালে ঢাকার অপরাধ জগতের যে ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে সরকার পুরস্কার ঘোষণা করেছিল সেই তালিকায় উপরের দিকেই রয়েছে টিটনের নাম। ১৯৯৯ সালে বিমানবন্দর সড়কের নিকুঞ্জ এলাকায় খুন হয়েছিলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু। চলন্ত গাড়িতে ব্রাশফায়ার করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাকে। এতে সরাসরি জড়িত ছিলেন টিটন। এই হত‍্যা মামলায় দীর্ঘদিন সাজাও হয়েছিল তার। সাজাভোগের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কারাগার থেকে বের হন তিনি। কারামুক্ত হন তার বোনজামাই আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনও। ইমন দেশের বাইরে চলে গেলেও টিটন ছিলেন দেশেই।

আরেকটি সূত্র জানায়, টিটন কারামুক্ত হওয়ার পর থেকেই তাকে টার্গেট করেন শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ (জোসেফ)। ভাইয়ের খুনের বদলা নিতে দুবাই বসেই টিটন হত‍্যার পরিকল্পনা করেন তিনি। ছক মাফিক মাস খানেক আগে জোসেফের সহযোগী ও তার কিলার বাহিনীর অন‍্যতম সদস‍্য বাদল ওরফে কিলার বাদলকে দুবাই থেকে পাঠানো হয় দেশে। ফিরেই ‘কামলা’ দিয়ে টিটনের গতিবিধির ওপর নজর রাখতে থাকেন তিনি।

সেনাপ্রধানের চাকরি শেষ হওয়ার পর তার ভাই যোসেফ দুবাই গেলে মোহাম্মদপুরের বাসিন্দা কিলার বাদলও পাড়ি জমান সেই দেশে। মূলত এই হত‍্যার ছক করেই দেশে পাঠানো হয় বাদলকে। তার তত্ত্বাবধানেই এই কিলিং মিশন চালানো হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আইয়ুব বলছেন, ‘নিউমার্কেটের পাশে বটতলা এলাকায় একজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে অনেক রক্ত দেখেছি। গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জানা যায় নিহত ব‍্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন।’

তবে এই হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।


আরও পড়ুন

ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

২৮ এপ্রিল ২০২৬



শীর্ষ সন্ত্রাসী টিটনফিল্মি স্টাইলে গুলিরাজধানীহত্যাকাণ্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম