আর্জেন্টিনা-আলজেরিয়া
আর্জেন্টিনা ২০২২ কাতার বিশ্বকাপ শুরু করেছিল সৌদি আরবের কাছে হেরে। পরের ম্যাচ থেকে লিওনেল মেসির নেতৃত্বে তারা ঘুরে দাঁড়ায় এবং তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে শেষ করে।
- ১২ মিনিট আগে(০৮:০৩)

গোলে মেসির আরেক রেকর্ড
আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ গোলের রেকর্ড গড়া মেসি এবার নতুন ইতিহাস গড়লেন সবচেয়ে বেশি বয়সে গোল করে।
২০০৬ বিশ্বকাপে মাত্র ১৮ বছর ৩৫৭ দিন বয়সে বসনিয়ার বিপক্ষে বদলী নেমে বিশ্বকাপে গোলের খাতা খুলেছিলেন। আজ ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে করলেন ১৪তম গোল। আজ তার বয়স ৩৮ বছর ৩৫৮ দিন। এই বয়সে আর কোন আর্জেন্টাইন বিশ্বমঞ্চে গোল করেননি।
- ১৪ মিনিট আগে(০৮:০১)

গোলের পর সতীর্থ ও সমর্থকদের সঙ্গে মেসির উদযাপন
মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
১৭ মিনিটে মেসির অসাধারণ গোলে এগিয়ে থেকে আলজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
পিছিয়ে পড়ার পর আলজেরিয়া চেষ্টা করেছে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে গোলের সুযোগ তৈরী করার। তবে আর্জেন্টিনার রক্ষণভাগ এবং গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ সুরক্ষিত রাখেন নিজেদের পোস্ট।
- ৪৩ মিনিট আগে(০৭:৩২)
মেসির সামনে লুকা জিদান
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের জন্য মেসির বিপক্ষে খেলাটা এক অন্যরকম অভিজ্ঞতা। তার বাবা জিনেদিন জিদান লড়েছিলেন বার্সার মেসির সঙ্গে। এরপর জিদানের ছেলে এনজো প্রতিপক্ষ হয়ে নেমেছিলেন আলাভেসের জার্সি গায়ে। এখন লুকা কঠিন চ্যালেঞ্জের মুখে, মেসির শটটি দুই হাতে ছুঁইয়েও গোল ঠেকাতে পারেননি।
- এক ঘণ্টা আগে(০৭:২১)

গোলের পর মেসির উল্লাস
২০০-তম ম্যাচে ১১৮-তম গোল
প্রায় ৩৯ বছর বয়সে মেসি আর্জেন্টিনার জার্সিতে খেলছেন নিজের ২০০-তম ম্যাচ আর এটি তার ১১৮-তম গোল। এই গোলেও বুঝিয়ে দিলেন, তার বাঁ পায়ের জাদুকরি এখনও ফুরোয়নি।
- এক ঘণ্টা আগে(০৭:১৫)
মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা
১৭ মিনিটে লং বল ধরে মেসি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে এগিয়ে নেন আর্জেন্টিনাকে।
- এক ঘণ্টা আগে(০৭:০২)
অফসাইডে গোল বাতিল
৮ মিনিটেরে মধ্যে মেসি ও আলজেরিয়ার ছাইবি বল প্রতিপক্ষের জালে জড়ালেও অফসাইডে বিফলে যায় দুটো চেষ্টা।
- এক ঘণ্টা আগে(০৬:৫১)
ম্যাচ শুরু
দুই দল জাতীয় সঙ্গীত শেষ করেছে। কানসাসের স্টেডিয়ামে উড়ছে আকাশী পাতাকা।
- ২ ঘণ্টা আগে(০৬:৪০)

কনমেবোল অঞ্চলের সেরা
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের বাছাই পর্বে শীর্ষে থেকেই শেষ করে আর্জেন্টিনা। ১৮ ম্যাচের মধ্যে হেরেছে মাত্র দুটি।
- ২ ঘণ্টা আগে(০৬:২০)
আলভারেসকে ছাড়াই নামছে আর্জেন্টিনা
আর্জেন্টিনা : এমিলিয়ানো মার্তিনেস, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মোলিনা, রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেস, ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেস
আলজেরিয়া: লুকা জিদান, আইত-নুরি, বেনসেবাইনি, বেলঘালি, মান্দি, আইসা মান্দি (অধিনায়ক), মাজা, হাজ মুসা, ছাইবি, বেনতালেব, বুদাউই, গুইরি




