Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১২

গজারিয়া (মুন্সিগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০০:৩৩
জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১২

ছবি: আগামীর সময়

জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে দফায় দফায় ঘটেছে সংঘর্ষ। এতে উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত ১২ জন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের।

আহতরা হলেন শাহিন (৩৫), শহিদ (৩৭), মহিউদ্দিন (৪০), রেনু বেগম (৫০), সাইদুল (২৮), সালমা আক্তার (৩০), লিজা আক্তার (২৫), আয়েশা আক্তার (৩৫), হান্নান (৩৬), রাবেয়া বেগম (৬০), শাহ জালাল (৩৫) ও শাহীনূর বেগম (৩০)।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের ঘটে প্রথম সংঘর্ষ। পরে রাত ৮টার দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেও আবারও হয় সংঘর্ষ।

স্থানীয়দের ভাষ্য, সিঙ্গাপুরপ্রবাসী রাকিবের পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহিনদের দীর্ঘদিন ধরে চলে আসছিল জমি সংক্রান্ত বিরোধ। এ নিয়ে অতীতেও কয়েকবার উভয় পক্ষের মধ্যে হয়েছে ঝগড়া-বিবাদ। সর্বশেষ সোমবার একটি সালিশ বৈঠকে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। তবে পরদিন মঙ্গলবার বিকেলে দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হন। পরে আহতরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানেও উভয় পক্ষের লোকজনের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

রাকিবের স্ত্রী কুলসুম বেগমের অভিযোগ, ‘আজ যারা আমাদের ওপর হামলা চালিয়েছে তারা মূলত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কিছুদিন আগে গ্রামে একটি মাদকবিরোধী সভায় আমি তাদের মাদক সংশ্লিষ্টতার বিষয়টি প্রকাশ করি। এরপর থেকেই তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে আমি মুন্সীগঞ্জ আদালতে একটি মামলাও করেছি। আজ তারা আদালত থেকে হাজিরা দিয়ে এসে বহিরাগত লোকজন নিয়ে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে।’

তবে অভিযোগ অস্বীকার করে শাহিনের স্ত্রী সালমা বেগম বললেন, ‘আমাদের সঙ্গে রাকিবদের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে, এর বাইরে কিছু নয়। কুলসুম আমাদের বিরুদ্ধে মাদকের মিথ্যা অভিযোগ তুলছে। সোমবার সালিশ বৈঠকের মাধ্যমে জমি মেপে আমাদের অংশ বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু তারা সেই সিদ্ধান্ত মেনে নেয়নি। আমরা আমাদের প্রাপ্য অংশে কাজ করতে গেলে তারা বাধা দেয়। পরে কুলসুমসহ কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। হাসপাতালে চিকিৎসা নিতে এসেও আমরা দ্বিতীয় দফায় হামলার শিকার হয়েছি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবিদুল হক আবিদ জানান, সংঘর্ষে আহত ১২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সাইদুল ও হান্নানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাবেয়া বেগমকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী বলেছেন, ‘জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে ঘটেছে হাতাহাতির ঘটনা। পরে হাসপাতালের সামনেও কিছুটা সৃষ্টি হয় উত্তেজনা। এতে কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


মুন্সিগঞ্জসংঘর্ষআহত
    শেয়ার করুন:
    Advertisement
    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৭

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১০

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৭

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    বঙ্গো দেখাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

    বঙ্গো দেখাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:০৬

    ‘সে বাইরে বের হলে বাড়ির ইটও থাকবে না’— ছাত্রদল নেতার হুমকি

    ‘সে বাইরে বের হলে বাড়ির ইটও থাকবে না’— ছাত্রদল নেতার হুমকি

    ১৭ আগস্ট ২০২৬, ১৭:২৪

    রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হচ্ছে

    রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হচ্ছে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:০৬

    রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

    রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:০০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    advertiseadvertise