Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিশ্বকাপের আনন্দে টাঙ্গাইলের কারাবন্দিরাও

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০১:০৮
বিশ্বকাপের আনন্দে টাঙ্গাইলের কারাবন্দিরাও

ছবি: আগামীর সময়

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে দেশ-বিদেশের কোটি মানুষ। সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন না টাঙ্গাইলের কারাবন্দিরাও।

জেল কর্তৃপক্ষের দাবি, বর্তমানে প্রায় ১ হাজার ৩০০ বন্দি রয়েছেন এ কারাগারে। বিশ্বকাপ উপলক্ষে কারাগারের ১৮টি ওয়ার্ডেই দেওয়া হয়েছে টেলিভিশন। ফলে নিয়মিত বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারছেন বন্দিরা। খেলা ঘিরে কারাগারের ভেতরেও তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সচেতন মহলের মতে, কারাবন্দিদের মানসিক সুস্থতা ও সংশোধনমূলক কার্যক্রমে বিনোদনের ভূমিকা গুরুত্বপূর্ণ। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা তাদের মানসিক চাপ কমাতে এবং ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়তা করে।

জেলা প্রশাসক শরিফা হকের এই উদ্যোগ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। বন্দিদের প্রতি সহমর্মিতা ও মানবিক দৃষ্টিভঙ্গির এমন পদক্ষেপ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং কারা ব্যবস্থাপনায় মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বললেন, ‘কারাবন্দিদের মানসিক প্রশান্তি নিশ্চিত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ । কারাগারেও ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির অনেক সমর্থক রয়েছেন। তাদের আগ্রহ বিবেচনায় প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া হয়েছে। খেলা চলাকালে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ফলে সব বন্দিই সমানভাবে বিশ্বকাপের ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছেন।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেছেন, ‘জেলা প্রশাসক সবসময় মানবিক বিষয়গুলোকে গুরুত্ব দেন। বন্দিদেরও মানসিক চাহিদা ও বিনোদনের অধিকার রয়েছে। বিশ্বকাপ ফুটবলের মতো একটি আন্তর্জাতিক ক্রীড়া আসরের আনন্দ থেকে তারা যেন বিচ্ছিন্ন না থাকেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, জেলা প্রশাসক নিয়মিত কারাগার পরিদর্শন করেন এবং বন্দিদের খোঁজখবর নেন। এমনই এক পরিদর্শনের সময় বন্দিরা বিশ্বকাপ খেলা দেখার ব্যবস্থা করার অনুরোধ জানান। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে কারাগারের ১৮টি ওয়ার্ডে টেলিভিশন স্থাপন করা হয়।

টাঙ্গাইলজেলা কারাগারবিশ্বকাপ উন্মাদনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী