হাতে চাপাতি। চোখে ভয়হীন দৃষ্টি। বয়স মাত্র ১৫-১৬ বছর, কিংবা
সামান্য কম-বেশি। রাজধানীর কোনো গলিপথে আধিপত্য বিস্তারের লড়াইয়ে ছুটে বেড়ানো এসব কিশোরকে
দেখে মনে হতে পারে— এটাই অপরাধের শেষ চিত্র। কিন্তু বাস্তবতা বলছে আরও ভয়ংকর কথা— চাপাতি,
ছুরি হাতে সামনে থাকা এই কিশোররা শুধু সামনের সারির ‘খেলোয়াড়’। পর্দার আড়ালে সুতা টানছে
পলাতক শীর্ষ সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী চক্র; কিংবা স্থানীয় প্রভাবশালীদের অদৃশ্য কোনো
ছায়া।
একসময় যারা নিজেরাই ছিলেন কিশোর গ্যাংয়ের সদস্য, তারাই এখন
হয়ে উঠেছেন ভয়াবহ অপরাধ সাম...