প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় দলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ।
তিনি জানান, অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।




