Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পাঁচ পদ্ধতিতে ভোট পর্যবেক্ষণে ইসি

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১
পাঁচ পদ্ধতিতে ভোট পর্যবেক্ষণে ইসি

সংগৃহীত ছবি

পাঁচ পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের 'বডি ওর্ন' ক্যামেরা, ক্লোজ সার্কিট বা সিসি ক্যামেরা এবং ড্রোনসহ আরও কয়েকটি মাধ্যমে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসির কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল।

এছাড়া ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপও ভোট পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনের ভেতরে কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেলে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

সকাল সাড়ে ৭টা থেকেই ভোট পর্যবেক্ষণ শুরু করেছে আইনশৃঙ্খলা সমন্বয় সেল।


ভোটকেন্দ্রের নিজস্ব সিসি ক্যামেরা, বডি ওর্ন ক্যামের, ড্রোন ও বাংলাদেশ বিমান বাহিনীর মানুষবিহীন আকাশযানের ভিডিও ফিড দেখে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে দায়িত্বরতরা বলছেন, এখন পর্যন্ত তেমন কোনো ‘অপ্রীতিকর ঘটনা ঘটেনি’।

এছাড়া ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপও ব্যবহার করা হচ্ছে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে।"

সকালে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন করেছে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসির তথ্য অনুযায়ী, নজরদারি নিশ্চিতে ৯০ ভাগের বেশি কেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা আছে। পোলিং অফিসার থাকবে ৫ লাখের বেশি। এছাড়া আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে আছে বডিওর্ন ক্যামেরা।

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোট হবে না; পরে নতুন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে, যা একটানা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ইসি বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের সব ধরনের তৎপরতা রেকর্ড করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বেআইনি কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক করেছে ইসি।

ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা দেওয়া, ভোট কেনাবেচা ও জাল ভোট দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে তুলে ধরে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি বলেছে, এসব অপরাধে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইসিসংসদ নির্বাচন, গণভোটভোট পর্যবেক্ষণনির্বাচন কমিশনবাংলাদেশের রায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!