Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ভর্তিদের ৮-১২ শতাংশ লিভারের রোগী

মুসলিমা জাহান সেতু
মুসলিমা জাহান সেতু
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৪:০১
ভর্তিদের ৮-১২ শতাংশ লিভারের রোগী

ফাইল ছবি

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রোগীদের ৮ থেকে ১২ শতাংশ লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত। তৃতীয় স্তরের (টারশিয়ারি) হাসপাতালগুলোয় মৃত্যুর তৃতীয় প্রধান কারণ লিভারের রোগ। প্রতি বছর হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ সংক্রমণজনিত কারণে আনুমানিক ২১ হাজার মানুষের মৃত্যু হয়।

বাংলাদেশের জাতীয় ভাইরাল হেপাটাইটিস নির্মূল কৌশলপত্রে (২০২০-৩০) এই তথ্য উঠে এসেছে। প্রতি বছর ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়। এ বছর ‘হেপাটাইটিস: প্রতিবন্ধকতা দূর করি’ প্রতিপাদ্যে পালিত দিবসটির মূল উদ্দেশ্য হচ্ছে— ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধ, রোগ শনাক্তকরণ, চিকিৎসা নিশ্চিত করা ও সেবাপ্রাপ্তির বাধা দূর করা।

সরকারের এই প্রতিবেদন আরও বলছে, বাংলাদেশে এক কোটির বেশি মানুষ ভাইরাল হেপাটাইটিস নিয়ে বসবাস করছে। হেপাটাইটিস বি-এর সংক্রমণের হার ৫ দশমিক ৪ শতাংশ এবং হেপাটাইটিস ‘সি’ ভাইরাসের সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ৬৬ শতাংশ।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন মো. শাহেদ বলছেন, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি-তে আক্রান্ত রোগীদের অধিকাংশই জানেন না তারা এ রোগে আক্রান্ত। অন্য কোনো জটিল রোগে আক্রান্ত হলে তখন পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে এই রোগ ধরা পড়ে; ততদিনে রোগীর লিভার সিরোসিস বা লিভার ক্যানসার হয়ে যায়।

দেশে দীর্ঘমেয়াদি লিভার রোগের প্রধান কারণ হেপাটাইটিস বি, দ্বিতীয় প্রধান কারণ হেপাটাইটিস ‘সি’। বাংলাদেশে লিভার ক্যানসার ফুসফুস ও পাকস্থলীর ক্যানসারের পর ক্যানসারজনিত মৃত্যুর তৃতীয় প্রধান কারণ।

ঢামেক হাসপাতালের হেপাটোলজি বিভাগের ওয়ার্ডে গতকাল সোমবার গিয়ে দেখা যায়, বর্তমানে ১৩ রোগী ভর্তি, যার মধ্যে ৯ জন পুরুষ এবং ৪ নারী। তারা শুধু লিভার সিরোসিস এবং লিভার ক্যানসারে আক্রান্ত। তাদের কেউ কিডনি রোগের চিকিৎসা করাতে গিয়ে, কেউ অস্ত্রোপচার করাতে গিয়ে জেনেছেন তারা ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত।

ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক বলছেন, ভর্তি রোগীদের অবস্থা ভালো নয়। রোগীদের বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের। খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। অথচ টিকা নিলে তারা হেপাটাইটিস বি-তে অাক্রান্ত হতেন না, আর প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে হেপাটাইটিস সি রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে যেতেন।

জাতীয় কৌশলপত্র অনুযায়ী, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’-এর নতুন সংক্রমণ ৯০ শতাংশ এবং এ-সম্পর্কিত মৃত্যু ৬৫ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এজন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্ক্রিনিং বাড়ানো, নিরাপদ রক্ত নিশ্চিত করা, সংক্রমণ প্রতিরোধ এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর জোর দেওয়া হয়েছে।

হেপাটাইটিস ‘বি’ আক্রান্তদের চাকরিতে অদৃশ্য বৈষম্য: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চাকরির জন্য সব যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু হেপাটাইটিস ‘বি’ ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে নিয়োগ না পাওয়া, পদোন্নতি থেকে বঞ্চিত হওয়া কিংবা চাকরি হারানোর ঘটনা বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অনেক প্রতিষ্ঠান হেপাটাইটিস বি-তে আক্রান্তদের চাকরিতে অযোগ্য বলে বিবেচনা করে।

ঢামেক হাসপাতালে হেপটাইটিস বি-তে আক্রান্ত ২৮ বছরের এক যুবক কিডনি ডায়ালাইসিস করছিলেন। উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে গেলে পরীক্ষা-নিরীক্ষায় তার কিডনির সমস্যা ধরা পড়ে। একই সময় জানা যায়, তিনি হেপাটাইটিস বি-তে আক্রান্ত। এ কারণে তাকে চাকরি থেকে ‘স্বেচ্ছায়’ পদত্যাগ করতে হয়। তিনি একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন।

এই যুবকের ভাষ্য, ‘একদিকে চাকরি হারিয়ে বেকার হয়ে গেছি, অন্যদিকে চিকিৎসায় অনেক খরচ হচ্ছে। পুরো দিশাহারা অবস্থা। পরিবারের অন্যদের সহায়তায় চলছি।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলছেন, ‘অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত বৈজ্ঞানিক তথ্যের চেয়ে ভয়, ভুল ধারণা থেকে নেওয়া হয়। স্বাস্থ্যসেবা ও সামরিক বাহিনীসহ কিছু পেশার বাইরে এর কোনো আইনগত ভিত্তি নেই।’ 

মুশতাক হোসেন আরও বলছিলেন, অফিসে একসঙ্গে কাজ করা, হাত মেলানো, একই টয়লেট ব্যবহার, একই কক্ষে বসা বা একসঙ্গে খাবার খাওয়ার মাধ্যমে হেপাটাইটিস ‘বি’ ছড়ায় না।

হেপাটাইটিস ‘সি’ আক্রান্তদের ৬০ শতাংশই কর্মক্ষম: বাংলাদেশে হেপাটাইটিস সি-তে আক্রান্তদের ৬০ শতাংশের বেশি মানুষের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। অর্থাৎ দেশের সবচেয়ে কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ এই ভাইরাসে আক্রান্ত।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি