হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

গ্রাফিকস: আগামীর সময়
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। ২৫ সদস্যের পুনর্গঠিত কমিটিতে ধর্মমন্ত্রী পদাধিকারবলে চেয়ারম্যান, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী ও সূবর্না সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান (জাতীয় সংসদের স্পিকার মনোনীত), ধর্ম সচিব পদাধিকার বলে সদস্য এবং তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সংস্থা-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাস্টি বোর্ডে ২০ জনকে সদস্য (মনোনীত) করা হয়েছে। তারা হলেন—জয়দেব রায় জয় (ফরিদপুর), দুলাল বিশ্বাস (গোপালগঞ্জ), বিপ্লব কুমার দে (রাজবাড়ী), নারায়ণ চন্দ্র সরকার (কুমিল্লা), রাজীব ধর তমাল (চট্টগ্রাম), অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী (ফেনী), দোলন ধর (কক্সবাজার), জনি দেব (কুমিল্লা), মনোরঞ্জন সিংহ (ঠাকুরগাঁও), স্বপন কুমার ভট্টাচার্য (রংপুর), তাপসী দত্ত (রাজশাহী), শুভ্র শংকর প্রসাদ (বগুড়া), মন্টি রানী সরকার (ময়মনসিংহ), স্বপন কুমার দাস (জামালপুর), সত্যানন্দ দত্ত (খুলনা), রূপক সিংহ (নড়াইল), সঞ্জয় গুপ্ত (বরিশাল), মন্টু চন্দ্র বৈদ্য (বরিশাল), সুদীপ রঞ্জন সেন (সিলেট) ও অতীন দত্ত চৌধুরী (হবিগঞ্জ)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকার বলে নিযুক্ত ট্রাস্টিগণ ছাড়া অন্যান্য ট্রাস্টিগণের মেয়াদ এ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে তিন বছর অতিক্রান্ত হলেও তার বা তাদের স্থলে সরকর নতুন ট্রাস্টি মনোনয়ন না দেওয়া পর্যন্ত তিনি বা তারা দায়িত্ব পালন করে যাবেন।





