হরমুজে বাংলাদেশি জাহাজকে বাধা দেওয়া হবে না
- জানালেন ইরানি রাষ্ট্রদূত

সংগৃহীত ছবি
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী বাংলাদেশি জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না। গতকাল বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ইরানের রাষ্ট্রদূত বললেন, এলএনজি বহনকারী বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি হবে না। মক্কা প্যাক্টের সদস্য রাষ্ট্রগুলোর জাহাজও এই গুরুত্বপূর্ণ



